বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

দীপুমনির ভাগ্নে ঝিনাইদহের মহেশপুর সিমান্ত থেকে জনতার হাতে আটক

উচ্চকন্ঠ   09-Aug-2025   70

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: অবৈধভাবে ভারতে যাওয়া সময় তিন দালাল সহ ঢাকা দক্ষিণের আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিনকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুর সিমান্ত থেকে স্থানীয় জনতার হাতে আটক হয়েছে। আটকের পর তাদেরকে মহেশপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক রিয়াজ পতিত আওয়ামী সরকারের মন্ত্রী দীপু মনির ভাগনে বলে জানা যায়।

শনিবার (০৯ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগ নেতা রিয়াজউদ্দিন ছাড়াও আটক দালালরা হলেন- স্বরুবপুর ইউনিয়নের পেপুলবাড়িয়া গ্রামের রিয়াজ, ফয়েজ ও মিরাজ।

স্থানীয় ও পুলিশ সূত্র জানা জায়, আটককৃতরা মানবপাচার চক্রের সদস্য। এরমধ্যে রিয়াজ কিছুদিন আগে সীমান্তে বিএসএফের গুলিতে আহত হন। তবে গত তিন দিন ধরে ওই আওয়ামী লীগ নেতাকে সীমান্ত পার করিয়ে দিতে ঝিনাইদহের বিভিন্ন সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করছিলেন তারা। সীমান্ত পার করিয়ে দেওয়ার কথা বলে আওয়ামী লীগ নেতার কাছ থেকে ৩ লাখ ৬০ হাজার টাকা এবং এটিএম কার্ড নেন দালালরা। সবশেষ শনিবার সবার চোখ ফাঁকি দিয়ে সীমান্ত পাড় করিয়ে দেওয়ার জন্য একটি কাঁচা সড়ক দিয়ে ভারতীয় সিমান্তের দিকে এগুতে থাকে তারা।

বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। আটকের পড়ে বিজিবি ও ‍পুলিশকে খবর দেওয়া হয়।

মহেশপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুর রহমান বলেন, খবর পেয়ে চারজনকে থানায় নিয়ে আসা হয়। একজনের বাড়ি চাঁদপুরের মতলব থানায়, সে ঢাকা দক্ষিণের আওয়ামী লীগ নেতা। তার বিরুদ্ধে ঢাকায় একাধিক মামলার রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

office@ukantho.com


Photo

মহেশপুরে ৫৫০ বোতল ভারতীয় অবৈধ ফেনসিডিল উদ্ধার, আটক ১

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে পুলিশের মাদকবিরোধী...

Photo

জুলাই সনদ স্বাক্ষর করবে বিএনপি

এফএনএস:জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত রয়েছে বিএনপি। দলটির ঐকমত্য...

Photo

সাংবাদিককে চাপাতি দিয়ে কুপিয়ে ছিনতাই, গ্রেপ্তার ৩

এফএনএস: রাজধানীর মোহাম্মদপুর থানার কাছাকাছি আহমাদ ওয়াদুদ নামে একজন...

Photo

ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবসসমূহ পালনে নড়াইলে সভা অনুষ্ঠিত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি : ছাত্র জনতার গণঅভ্যুত্থান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত