রবিবার | ৩১ মে ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

জুলাই সনদ স্বাক্ষর করবে বিএনপি

উচ্চকন্ঠ   04-Aug-2025   36

Photo

এফএনএস:জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত রয়েছে বিএনপি। দলটির ঐকমত্য কমিশনের প্রতিনিধিদলের প্রধান সালাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, যেকোনো সময় জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি। সবকিছু নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে করার দাবি করেছেন তিনি। সোমবারগুলশানে নিজের বাসভবনে অনানুষ্ঠানিক মতবিনিময়ে সাংবাদিকদের এ তথ্য জানান সালাহ উদ্দিন। স¤প্রতি জুলাই সনদ নিয়ে তার কিছু বক্তব্যকে কেন্দ্র করে সমালোচনা ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে বিষয়টি সাংবাদিকদের সামনে খোলাসা করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।বিএনপির উচ্চ পর্যায়ের সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠেয় সরকারি আয়োজনে যোগ দিচ্ছেন বিএনপির তিন জন নেতা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির আরও দুই সদস্য থাকতে পারেন অনুষ্ঠানে। এতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।জুলাই সনদ, ঐকমত্য কমিশনের বৈঠক, জুলাই ঘোষণাপত্র পাঠ নিয়ে মতবিনিময়ে সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, ছয়টি সংস্কার কমিশনের ১৯টি মৌলিক বিষয়ে আলোচনা হয়েছে ঐকমত্য কমিশনে। ১৯টির মধ্যে সাতটিতে ডিসেন্ট দিয়েছে বিএনপি। ১২টিতে একমত হয়েছে দল।তিনি উল্লেখ করেন, জুলাই জাতীয় সনদের খসড়া সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। ৩০ জুলাই কিছু সংশোধনসহ বিএনপির পক্ষ থেকে জবাব দেওয়া হয়।সালাহ উদ্দিন বলেন, সনদ বাস্তবায়ন নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন, বিএনপি নাকি সহযোগিতা করছে না। নিশ্চয়তা না পেলে সনদে সই করবেন না বলছেন। বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে।ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখতে সবাইকে আহ্বান জানানা তিনি। সালাহ উদ্দিন বলেন, তাদের (সমালোচকারীরা) রাজনৈতিক অনভিজ্ঞতা থেকে অনেক কথা বলতে পারে। এগুলো নিয়ে আলোচনা হলে অংশ নেবে বিএনপি। কিন্তু এগুলো নির্বাচন পেছানোর কৌশল কিনা তা নিয়ে প্রশ্ন আছে। শুধু সংবিধান সংশোধনের বিষয় বাদে বাকি সব বিভিন্ন প্রক্রিয়ায় বাস্তবায়ন হচ্ছে। কোনো আইনি বৈধ প্রক্রিয়া ছাড়া, সংসদ ছাড়া কোন বৈধ প্রক্রিয়ায় সংবিধান সংশোধন করা যায়, সেটি তারা বলতে পারে। এটা বাঞ্ছনীয় নয়।জুলাই ঘোষণাপত্র নিয়ে সালাহ উদ্দিন বলেন, ঘোষণাপত্রের ঐতিহাসিক ও রাজনৈতিক মূল্য আছে। আমাদের কাছে এই বিষয়ে প্রস্তাব দিয়েছিলেন। ফেব্রুয়ারিতে এর জবাবও দিয়েছি। কিন্তু ৭ জুলাই পর্যন্ত আর কোনো আলোচনা হয়নি। ৭ তারিখ যে ড্রাফট দিয়েছে আমাদের, সেখানে তারা ২৬ মার্চকে উপস্থাপন করতে চাননি। এরসঙ্গে দ্বিমত পোষণ করেছে বিএনপি। আমরা বলেছি, রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি দেবো চতুর্থ তফসিলের মাধ্যমে। জুলাই ঘোষণাপত্রের ক্ষেত্রে বিএনপি যে সংশোধনী দিয়েছে তা মেনে না নেওয়া হলে ঘোষণাপত্র পাঠের পর পরবর্তী প্রতিক্রিয়া জানাবে বিএনপি।তবে সাংবাদিকদের সালাহ উদ্দিন জানান, সোমবার দুপুর নাগাদ মানিক মিয়া অ্যাভিনিউতে ঘোষণাপত্র অনুষ্ঠানে দাওয়াত পায়নি বিএনপি।নির্বাচন নিয়ে তিনি বলেন, শুনেছি ৫ তারিখে প্রধান উপদেষ্টা জাতিকে নির্বাচনের সময় জানাবেন।

office@ukantho.com


Photo

নড়াইলে জিল্লুর হত্যা মামলার ৫ আসামী গ্রেফতার

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া পৌরসভার...

Photo

রাজশাহীতে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার

এফএনএস: রাজশাহীতে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার...

Photo

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ফ্যাসিবাদী শাসক পলায়নে বাধ্য হয়েছে: আলী রীয়াজ

এফএনএস: জনসাধারণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ফ্যাসিবাদী শাসক পলায়নে বাধ্য...

Photo

ক্ষমা চাইলেন প্রেস সচিব

এফএনএস: বিবিসি বাংলাকে নিয়ে ফেসবুকে করা মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত