মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে ৫৫০ বোতল ভারতীয় অবৈধ ফেনসিডিল উদ্ধার, আটক ১

উচ্চকন্ঠ   22-Jul-2026   21

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৫০ বোতল ভারতীয় অবৈধ ফেনসিডিল সিরাপ উদ্ধার করা হয়েছে| এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি পালসার মোটরসাইকেল জব্দ এবং এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়| তবে তার এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়েছে| উদ্ধার হওয়া ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ|
মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের রুলি গ্রামের আলহাজ মফিজ উদ্দীন একাডেমির সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালিত হয়|
গ্রেপ্তার হওয়া ব্যক্তি মো. শান্ত রহমান (২০)| তিনি উপজেলার যাদবপুর (বাজারপাড়া) গ্রামের মশিউর রহমানের ছেলে| পালিয়ে যাওয়া অপর ব্যক্তির নাম মো. বাবু| তার বাড়ি উপজেলার সামন্তা গ্রামে বলে জানিয়েছে পুলিশ|
পুলিশ সূত্রে জানা গেছে, ˆভরবা পুলিশ ক্যাম্প ও মহেশপুর থানা যৌথভাবে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে| মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসানের নেতৃত্বে এসআই রেজাউলসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রুলি গ্রামের আলহাজ মফিজ উদ্দীন একাডেমির সামনে অবস্থান নেয়| এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করতে গেলে একজন পালিয়ে যায়| পরে আটক শান্ত রহমানের কাছে থাকা দুটি সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৫৫০ বোতল ভারতীয় অবৈধ ফেনসিডিল সিরাপ উদ্ধার করা হয়|
পুলিশ জানায়, উদ্ধার হওয়া প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে ফেনসিডিল সিরাপ ছিল| জব্দ করা ৫৫০ বোতল ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৫০ হাজার টাকা| এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত লাল-কালো রঙের দুটি পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা|
অভিযান চলাকালে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত আলামতের জব্দ তালিকা প্রস্তুত করা হয়| পরে গ্রেপ্তার আসামিকে মহেশপুর থানায় নিয়ে যাওয়া হয়|
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে| এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে| পালিয়ে যাওয়া অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে|

office@ukantho.com


Photo

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান মদ উদ্ধার সহ দুই বাংলাদেশি আটক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮...

Photo

বসুন্ধরা চেয়ারম্যান ও স্ত্রীর সম্পদের হিসাব চেয়েছে দুদক

এফএনএস: জোর করে জমি দখল, অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের...

Photo

রাজধানীতে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ

এফএনএস: রাজধানীর মিরপুরে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের...

Photo

পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের অপেক্ষায়: আইজিপি

এফএনএস: পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের অপেক্ষায় রয়েছেন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত