রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুর জামায়াতের বিরুদ্ধে বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ

উচ্চকন্ঠ   21-Mar-2025   53

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামন্তা গ্রামে বিএনপি কর্মী মোহাম্মদ জাফর আলীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বিচার শালিসের নামে ডেকে নিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটার সঙ্গে স্থানীয় জামায়াত সমর্থকরা জড়িত বলে মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রণি বৃহস্পতিবার মধ্যরাতে গণমাধ্যমকর্মীদের কাছে অভিযোগ করেন। কাজীরবেড় ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সদস্য নিহত জাফর আলী সামন্তা গ্রামের জীবননগর পাড়ার জাবেদ আলীর ছেলে।
মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া জানান, একটি গাছের মালিকানা নিয়ে বিএনপি কর্মী জাফর আলীর সাথে স্থানীয় জামায়াত নেতা আমির মোড়ল, সজিব, তরিকুল ও আব্বাস মাষ্টারের সঙ্গে বিরোধ ছিল। বিরোধ নিস্পত্তির জন্য বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে জাফর আলীকে ডেকে নিয়ে যাওয়া হয়। তারপর তাকে বিচারের নামে পিটিয়ে নির্মম ভাবে হত্যা করা হয়।
এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রাতেই তাৎক্ষনিক ভাবে সামন্তা গ্রামে বিএনপি সমর্থকরা বিক্ষোভ মিছিল করে। খবর পেয়ে মহেশপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং সতর্ক অবস্থায় রয়েছে। তবে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসি মনে করছে।
মহেশপুর উপজেলা বিএনপি আজ শুক্রবার বিকাল ৩টায় সামন্তা বাজারে প্রতিবাদ বিক্ষোভের ডাক দিয়েছে। ফলে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। গত ১২ মার্চ রাতে মহেশপুর উপজেলার শ্যামকুড় মাদ্রাসা মোড় এলাকায় বিএনপি জামায়াত সংঘর্ষে ৬ জন আহত হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতে এবার বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠলো জামায়াতের বিরুদ্ধে।
এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানান, প্রতিপক্ষের হামলায় বৃহস্পতিবার রাতে জাফর আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রাতেই লাশ উদ্ধার করে ময়না তদেন্তর জন্য মহেশপুর থানায় আনা হয়েছে। শুক্রবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

office@ukantho.com


Photo

সময়মতো নির্বাচন দিন, সবাই স্যালুট জানাবে: গয়েশ্বর

এফএনএস: অন্তর্বর্তী সরকারের সংস্কারের পেছনে অন্যকোনো উদ্দেশ্য আছে...

Photo

কালীগঞ্জে নদীর ৫০ বিঘা জমি দখল করেছে আওয়ামী লীগ নেতা রাশেদ শমশের: প্রশাসন নীরব

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ভৈরব নদী এখন আর...

Photo

শৈলকুপায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: মহান স্বাধীনতার ঘোষক শহীদ...

Photo

গাজীপুরে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে গৃহবধূর নগ্ন ভিডিও ধারণ

এফএনএস: গাজীপুরে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে তার নগ্ন ভিডিও...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত