বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপায় ট্রাক চাপায় মা-বাবা ও ছেলে নিহত

উচ্চকন্ঠ   05-Jun-2025   54

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-মা ও ছেলে নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার আশাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো-উপজেলার মাইলমারী গ্রামের কৃষক মোস্তফা হোসেন (৪৫) তার স্ত্রী সেলিনা খাতুন (৪০) ও ৮ বছরের ছেলে সন্তান মাহিন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে মাইলমারী গ্রাম থেকে মোটরসাইকেলে ওই ৩ জন ঝিনাইদহ শহরে যাচ্ছিলো। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আশাননগর নামক স্থানে পৌঁছালে কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাহিন মারা যা। স্থানীয়রা আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ছোয়া ইসরাইল বলেন, হাসপাতালে আসার আগেই দুইজনের মৃত্যু হয়েছে।
ঝিনাইদহ আরাবপুর হাইওয়ে থানার (ওসি) মিত্যুঞ্জয় জানান, ঘটনা শোনার পর আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘাতক ট্রাকটি আটক করা হলেও ড্রাইভার পালিয়ে গেছে। লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনিপ্রকৃয়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রতৃয়াধীন আছে।

office@ukantho.com


Photo

তনু হত্যা মামলায় নতুন মোড়, ১০ বছর পরে প্রথম গ্রেপ্তার

এফএনএস: কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী...

Photo

কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট...

Photo

গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: ফখরুল

এফএনএস: দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ...

Photo

বিতর্কিত নেতৃত্বের অভিযোগে মহেশপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি অবাঞ্ছিত ঘোষণা

বসির আহম্মেদ, নিজস্ব্ প্রতিবেদক, ঝিনাইদহ: অনৈতিকভাবে গঠিত ও বিতর্কিত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত