সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

১৭ বছর পর দেশে ফিরলেন তারেক রহমান

উচ্চকন্ঠ   25-Dec-2025   76

Photo

এফএনএস: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন। বৃহস্পতিবার সকাল ৯টা ৫৬ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেট ওসামানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে এক ঘণ্টা বিরতির পর ঢাকার উদ্দেশে যাত্রা করে বিমানটি। পরে তাকে বহনকারী বিমানটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বেলা ১১টা ৪০ মিনিটে। এর মাধ্যমে দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরলেন তারেক রহমান। ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তারেক রহমানকে প্রথমে ফুল দিয়ে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে একে একে আলিঙ্গন করেন। এছাড়া উপস্থিত নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এরপর তারেক রহমানকে ফুলের মালা দিয়ে বরণ করেন তার শাশুড়ি। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান এবং দেশে থাকা পরিবারের অন্য সদস্যরা। বিমানবন্দর থেকে বের হয়ে ৩০০ ফিটে দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ভিআইপি লাউঞ্জ থেকে তারেক রহমানকে বহনকারী গাড়ি ৩০০ ফিটের উদ্দেশে বের হওয়ার সঙ্গে সঙ্গেই মিছিল শুরু করেন বিপুল সংখ্যক নেতাকর্মী। সবার মুখে মুখে ছিল তারেক তারেক স্লোগান। এ সময় বাসের সামনের গ্লাসের ভেতর থেকেই নেতাকর্মীদের হাত নেড়ে অভিবাদন জানান তারেক রহমান। সকাল থেকে সাংবাদিকের বাইরে কাউকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশে কড়াকড়ি আরোপ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে তারেক রহমানের বের হওয়ার পর থেকে আচমকা স্লোগান ধরেন বিপুল সংখ্যক নেতাকর্মী। এ সময় গাড়ি বহরের সামনে ও পেছনে নিরাপত্তা প্রাচীর গড়ে তোলেন পুলিশ, সেনা ও আর্মড পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নেতাকর্মীদের ভিড় সামলাতে তাদের হিমশিম খেতে হয়। প্রতিক্রিয়া ব্যক্ত করে একাধিক নেতাকর্মী জানান, নেতা দীর্ঘ দিন পর দেশে আসছেন, তাই আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে ছুটে এসেছি। তারা তারেক রহমানের নতুন বাংলাদেশ গড়ার কাজে অংশীদার হতে চান বলে জানান। ৩০০ ফিট থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখতে যান তিনি। উল্লেখ্য, তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটটি স্থানীয় সময় গত বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। প্রায় ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরার এই যাত্রায় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

office@ukantho.com


Photo

বিএনপির ২৮ জনের বিরুদ্ধে যুবদল নেতার মামলা

এফএনএস: কুমিল্লার তিতাসে দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতাকর্মীর...

Photo

মাদক বিক্রয় ও সেবনের কথা জেনেও পুলিশ ব্যবস্থা নেয়না - কালীগঞ্জে মাদক বিরোধী বৈঠকে বক্তারা

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: " আমি ৯৯৯ এ ফোন দিয়ে গাঁজা গাছ লাগানোর...

Photo

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ফ্যাসিবাদী শাসক পলায়নে বাধ্য হয়েছে: আলী রীয়াজ

এফএনএস: জনসাধারণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ফ্যাসিবাদী শাসক পলায়নে বাধ্য...

Photo

শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ

এফএনএস: জুলাই-আগস্টে হত্যা-গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পৃথক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত