বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শত্রুতায় হেরেছে মানবতা; অসহায় বৃদ্ধ দম্পতির আহাজারি থামছে না

উচ্চকন্ঠ   15-Jul-2026   40

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ৭০ বছরের বৃদ্ধ কাজী আলেক। বৃদ্ধা স্ত্রীও স্ট্রোক করে হারিয়েছেন চলাচলের শক্তি। এই দম্পতির জীবন যুদ্ধের একমাত্র সম্বল ছিল ১০ কাটা পানের বরজ। তারা দুজনে মিলে চাষ করতেন ওই পান বরজটি। বুধবার ভোর রাতে কে বা কারা শত্রুতাবশত তাদের ওই পান বরজটি কেটে নষ্ট করে দিয়েছে। হতদরিদ্র অসহায় পরিবারটির ভরন পোষনের একমাত্র পান বরজটি নষ্টে তাদের কান্না আহাজারী যেন থামছেনা। হৃদয় বিদারক ওই ঘটনাটি ঝিনাইদহের কালীগঞ্জ জামাল ইউনিয়নের দুধরাজপুর গ্রামে।
ক্ষতিগ্রস্থ্য বৃদ্ধ কাজী আলেক ও প্রতিবন্ধি স্ত্রী কাদতে কাদতে জানায়, তাদের বাড়ীর কিছু দুরে ১০ কাটা পার বরজ আছে। প্রতিদিনের ন্যায় খুব সকালে নামাজ শেষে পান বরজে যায়। বরজের ভেতরে ঢুকেই দেখতে পায় পান গাছ কাটা ছেড়া রয়েছে। এরপর বরজের পুরোটাই ঘুরে দেখেন সব পান গাছের গোড়া কাটা। কে বা কারা শত্রুতাবশত গভীর রাতে তার ১০ কাটা পান বরজ কেটে বিনষ্ট করেছে। বরজের পাশেই বৃদ্ধ ও বৃদ্ধা দম্পতি তাদের কর্তনকৃত পান গাছ দেখাতে দেখাতে অঝোরে কাদছিল। অঅর বলছিল এই বরজটিই তাদের একমাত্র সম্বল।
বৃদ্ধ ও বৃদ্ধা জানায়, প্রতিদিন তারা স্বামী স্ত্রী পালাক্রমে বরজটিতে কাজ করতেন। এই পান বরজের টাকায় চলত সারা বছরের সংসার ও ঔষধ খরচ। এখন কিভাবে চলবে তাদের সংসার। না খেয়ে মরতে হবে তাদের।
বৃদ্ধ আলেক আরো জানায়, তার এক টুকরো ভিটে বাড়ী ও পান বরজ ছাড়া মাঠে কোন জায়গা জমি নেই। এক ছেলে সন্তান থাকলেও সেও পরের জমিতে কামলা খাটে। এখন সংসার ও ঔষধ খরচের চিন্তায় চোখে অস্ধকার দেখছেন। অসহায় পরিবারটি তাদের ক্ষতির দৃষ্টান্তমুলক বিচার চান।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ জেল্লাল হোসেন বলেন, পান বরজ বিনষ্টের খবর পেয়ে এক অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ভূক্তভোগীদের অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলেই দ্রুত আইনি ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

office@ukantho.com


Photo

ধূমপান নিয়ে তর্ক, পরিবহন কাউন্টারে হামলা-ভাঙচুর

এফএনএস: রাজধানীর মালিবাগ রেলগেট সংলগ্ন সোহাগ পরিবহনের কাউন্টারের...

Photo

এই প্রজন্মের প্রতি কৃতজ্ঞতা আদায় করা প্রয়োজন: জামায়াত আমির

এফএনএস: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একটা দায়িত্বশীল...

Photo

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মিশ্র মাছ চাষে সফল উদ্যোক্তা আব্দুল আলিম

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মিশ্রমাছ...

Photo

বেগম খালেদা জিয়া নারীদের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন: সাইফুল ইসলাম ফিরোজ

মাসুদ রানা, প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত