সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ধূমপান নিয়ে তর্ক, পরিবহন কাউন্টারে হামলা-ভাঙচুর

উচ্চকন্ঠ   04-Sep-2025   55

Photo

এফএনএস: রাজধানীর মালিবাগ রেলগেট সংলগ্ন সোহাগ পরিবহনের কাউন্টারের সামনে ধূমপান করা নিয়ে স্থানীয় দুই যুবককে সঙ্গে তর্কে জড়ান পরিবহনটির মালিক আলী হাসান পলাশ তালুকদার। এ ঘটনায় জেরে অর্ধ শতাধিক যুবক কাউন্টারে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। এতে পলাশ ও তার গাড়িচালক গুরুতর আহত হন। গত বুধবার রাত সাড়ে ১১টান দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে রমনা থানার এসআই মো. নাহিদ বলেন, রাত সাড়ে ১১টার দিকে ৯৯৯-এ সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে আছি। প্রাথমিকভাবে জানা যায়, ধূমপান করা নিয়ে দু’টি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মালিবাগ সোহাগ পরিবহন কাউন্টারের সামনে দাঁড়িয়ে ধূমপান করছিলেন স্থানীয় দুই যুবক। এসময় কাউন্টার কর্তৃপক্ষ তাদের দূরে গিয়ে ধূমপান করতে বললে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। পরবর্তী সময়ে ওই দুই যুবকের ফোনে অর্ধশতাধিক লোকজন ঘটনাস্থলে আসলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় কাউন্টারে হামলা ও ভাঙচুর করা হয়। এসময় কাউন্টারের মালিক আলী হাসান পলাশ তালুকদার ও তার গাড়িচালক মামুন গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠে। পলাশ তালুকদারের ভাই মাজেদুল হক নাদিম অভিযোগ করে বলেন, স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছে। তারা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ভাই ও তার গাড়িচালককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান...

Photo

নাহিদ ইসলামের পদে আসছেন উপদেষ্টা মাহফুজ

এফএনএস: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ...

Photo

কাদায় পিছলে পড়ে আহত নারী ও শিশুকে উদ্ধার করলেন ইউএনও: এ যেন জুতা মেরে গরু দান! বললেন এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা...

Photo

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরা এলাকায়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত