শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

দেশে আর ফ্যাসিবাদের ছায়া চাই না: শফিকুর রহমান

উচ্চকন্ঠ   22-Jan-2026   68

Photo

এফএনএস: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এই দেশে আর ফ্যাসিবাদের ছায়া চাই না। যদি আসে, পূর্বের মতো পরিণতি হবে। জামায়াত আর কোনও ভোট ডাকাত দেখতে চায় না। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-১৫ আসনের উদ্যোগে আয়োজিত এক জনসমাবেশে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি। জনসভায় জামায়াত আমির বলেন, দেশে ইনসাফ থাকলে দুর্নীতি ও টাকার পাচার হতো না। আওয়ামী শাসনামলে আয়নাঘর তৈরি করা হয়েছিল, যেখানে সেনাবাহিনীর কর্মকর্তা হয়েও রেহাই পায়নি অনেকে। তিনি বলেন, জনগণ এবার গণভোটে হ্যাঁ-কে জয়যুক্ত করতে মুখিয়ে আছে। তিনি এসময় ১০ দলের জোটের ঢাকার বিভিন্ন আসনে মনোনীত প্রার্থীদের হাতে সমন্বিত প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেন। ডা. শফিকুর রহমান বলেন, ঢাকা-১৫ আসনে মানসম্মত সরকারি হাসপাতাল নেই, খালগুলো ময়লার ভাগার হয়ে গেছে। নির্বাচিত হলে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানকে বিশ্বমানের করতে ও অবকাঠামোগত সমস্যার সমাধান করবেন। তিনি জোর দিয়ে বলেন, জামায়াত কারও কাছ থেকে চাঁদা নেবে না, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং গণভোটে হ্যাঁ-কে জয়যুক্ত করবে। জনসভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন ডাকসু ভিপি সাদিক কায়েম, ঢাকা-১৬ আসনের প্রার্থী ও শিক্ষাবিদ কর্নেল আব্দুল বাতেনসহ অনেকে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন– বাংলাদেশ জামায়েত ইসলামীর কাফরুল উত্তর থানার আমির রেজাউল করিম মাহমুদ, কাফরুল পশ্চিম থানার আমির আব্দুল মতিন খান, কাফরুল দক্ষিণ থানার আমির আনোয়ারুল করিম, ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মো. তসলিম।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: পবিত্র মাহে রমজান উপলক্ষে...

Photo

চুয়াডাঙ্গায় সংঘবদ্ধ ধর্ষণ: পুলিশ সুপারের নির্দেশনায় দ্রুত অভিযানে ০৬ আসামী গ্রেফতার

ইয়াসিন আরাফাত, নিজেস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর থানাধীন সাতগাড়ী এলাকার...

Photo

নড়াইলে পাখির আবাসস্থল নষ্ট করায় ব্যবসায়ীকে জরিমানা

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল জেলার লোহাগড়া উপজেলার...

Photo

ঝিনাইদহে মসজিদের জমি গোপনে বিক্রি করে দিলেন সভাপতি ও ইমাম

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে মসজিদের জমি ইমাম ও মসজিদ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত