মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নড়াইলে পাখির আবাসস্থল নষ্ট করায় ব্যবসায়ীকে জরিমানা

উচ্চকন্ঠ   03-Sep-2025   60

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল জেলার লোহাগড়া উপজেলার প্রানকেন্দ্র লক্ষীপাশা চৌরাস্তা সংলগ্ন উপজেলা গেটের চত্বর এলাকায় একটি আম গাছের ডালপালা কেটে চড়ুই পাখির আবাসস্থল নষ্ট করায় কিছু শর্তসাপেক্ষে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
গত রবিবার (৩১ আগষ্ট) ভোরে অভিযুক্ত ব্যবসায়ী মুজিবুর রহমান পান্না কালনা-নড়াইল-যশোর-বেনাপোল জাতীয় মহাসড়কের লক্ষ্মীপাশা চৌরাস্তা বাজার সংলগ্ন উপজেলা গেটের সামনে সরকারি জমির ওপর একটি আমগাছের সব ডালপালা কেটে দেন। ওই কর্তনকৃত আমগাছে প্রতিদিন সন্ধ্যায় হাজারো চড়ুই পাখি বাস করতো। সন্ধ্যায় পাখিরা স্বাভাবিক নিয়মে সেখানে ফিরে এলে ডালপালা বিহীন গাছ দেখে পাখিরা উড়তে থাকে। এমন দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।
এদিকে ব্যবসায়ী কর্তৃক পাখির আবাসস্থল নষ্ট করায় লোহাগড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পাখি প্রেমিক সোহেল রানা লাক্সমী বাদী হয়ে বুধবার সকালে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দাখিল করেন।
অভিযোগের প্রেক্ষিতে বুধবার (৩ আগষ্ট) দুপুরে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মো: আবু রিয়াদ এর নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালত পাখির আবাসস্থল নষ্টের অভিযোগে অভিযুক্ত ব্যবসায়ী মুজিবুর রহমান পান্নাকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং ডালপালা কাটা গাছে নতুন পাতা গজানো সাপেক্ষে ১০টি ছিদ্রযুক্ত হাড়ি বেঁধে দিতে হবে মর্মে রায় দেন। এ সময় লোহাগড়া থানা পুলিশ, অভিযোগকারী সোহেল রানা লাক্সমী এবং অভিযুক্ত ব্যবসায়ী মুজিবুর রহমান পান্না সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

পিঠা বিক্রেতার ছুরিকাঘাতে ভ্যানচালক নিহত

এফএনএস: বাংলা রাজধানীর ধানমন্ডিতে পিঠা বিক্রেতার ছুরিকাঘাতে রনি খন্দকার...

Photo

চুয়াডাঙ্গায় পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

এফএনএস: চুয়াডাঙ্গা পৌরসভার সাতগাড়ি এলাকায় পানিতে ডুবে রাকিব (১৪) নামের...

Photo

মব সামলানোয় ধানমন্ডি থানার ওসিকে পুরস্কৃত করলেন ডিএমপি কমিশনার

এফএনএস: রাজধানীর ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু...

Photo

কালীগঞ্জে শহীদ আসলামের ৩৭তম শাহাদত বার্ষিকী পালিত

একরামুল ইসলাম তুষার কালীগঞ্জ,প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত