রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

ভাঙ্গায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

উচ্চকন্ঠ   30-Aug-2026   17

Photo

এফএনএস: ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। গত শনিবার রাত ৮টার পর নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খান। নিহতরা হলেন-জেলার নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসানহাটি গ্রামের এনায়েতের ছেলে চয়ন (২৩), একই গ্রামের দলিল উদ্দিনের ছেলে নয়ন (২০) এবং আজগার শেখের ছেলে সিয়াম ওরফে সজিব (২২)। প্রত্যক্ষদর্শী আব্দুল বাতেনসহ কয়েকজন জানান, নওপাড়া বাসস্ট্যান্ডে হঠাৎ বিকট শব্দ শুনে সড়কের দিকে তাকিয়ে তারা দেখতে পান, একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে মোটরসাইকেলে থাকা তিন যুবক সড়কে ছিটকে পড়েন। এতে বাইক চালক চয়ন মাথায় গুরুতর আঘাত পান। তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত নয়ন ও সিয়াম ওরফে সজিবকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। রাতে তাদের মৃত্যু হয়। ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। একজনের মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে ভাঙ্গা থানায় নেওয়া হয়েছে ।

office@ukantho.com


Photo

তরুণদের জন্য নিরাপদ বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখছেন তারেক রহমান: অধ্যাপক নার্গিস বেগম

এফএনএস: বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, বিএনপি...

Photo

ঝিনাইদহে তারুণ্যের পিঠামেলায় তরুনের ঢল, কন্ঠে ছিল গান, পরণে বাসন্তি সাজ

ঝিনাইদহঃ তারুণ্য উৎসব উদযাপন উপলক্ষ্যে ঝিনাইদহে পিঠা মেলা, র‌্যালী...

Photo

সরকারের অনেক আমলা বিভিন্ন কোম্পানির এজেন্ট হিসেবে পারপাস সার্ভ করছে:হাসনাত

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ...

Photo

কালীগঞ্জে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেফতার

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত