বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে বিশ্বাস বিল্ডার্সের পরিচালকের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র নেতাদের মতবিনিময়

উচ্চকন্ঠ   21-Jun-2025   45

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: বিশ্বাস বিল্ডার্স লিমিটেডের পরিচালক নূরে আলম বিশ্বাসের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র ঝিনাইদহ শাখার নেতাদের মতবিনিময় সভা অনুষ্টিত হয়ছে। শনিবার দুপরে ঝিনাইদহ শহরের মডার্ন মোড়ে মোল্লাবাড়ি ভবনের ২য় তলায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বিশ্বাস বিল্ডার্স লিমিটেডের পরিচালক নূরে আলম বিশ্বাস ইসলামী আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে আগামীতে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে বিজয়ী করার জন্য ইসলামী আন্দোলনকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন,ইসলাম ছাড়া দেশের শান্তি ও জনগণের মুক্তি সম্ভব নয়। দারিদ্র্যমুক্ত রাষ্ট্র গঠনে আগামীতে ইসলামী আন্দোলনকে বিজয়ী করতে হবে।এ সময় তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব মুফতী মোস্তফা কামাল। আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক প্রভাষক মুফতী আহমদ আব্দুল জলিল,ইসলামী আন্দোলনের ঝিনাইদহ জেলা সভাপতি ডাঃ এইচ এম মোমতাজুল করীম, সেক্রেটারি প্রভাষক মাওলানা শিহাব উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মুফতী মুহাম্মাদ রাসেল উদ্দীন, মুজাহিদ কমিটির জেলা ছদর মুফতী নাজির আহমদ, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি মাওলানা শহীদুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মাওলানা মিরাজ হুসাইন, উলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সাধারণ সম্পাদক মুফতী উসমান গনি, ইসলামী যুব আন্দোলনের জেলা সহ-সভাপতি মাওলানা নাজমুল হক, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি এইচ এম নাঈম মাহমুদ ‌‌সহ ইসলামী আন্দোলন এবং বিভিন্ন সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ সহ অন্যান্যরা।

office@ukantho.com


Photo

নড়াইলে সাপের দংশনে ইজিবাইক চালকের মৃত্যু

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল সদর উপজেলায় সাপের দংশনে...

Photo

রাজশাহীতে ব্যারাকে ফাঁস দিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

এফএনএস: রাজশাহীতে গলায় ফাঁস দিয়ে মো. মাসুদ রানা (৩৪) নামে এক পুলিশ সদস্য...

Photo

উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজকে হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে: নাহিদ

এফএনএস: সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে অপদস্থ ও হত্যার...

Photo

৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে এনআইডি তথ্য ফাঁসের প্রমাণ পেয়েছে ইসি

এফএনএস: নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ জানিয়েছেন, জাতীয় পরিচয়পত্র...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত