শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে সাপের দংশনে ইজিবাইক চালকের মৃত্যু

উচ্চকন্ঠ   18-Aug-2025   103

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল সদর উপজেলায় সাপের দংশনে টিপু মুন্সী (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে।টিপু মুন্সি সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের গোয়ালবাথান গ্রামের বাসিন্দা এবং পেশায় ইজিবাইক চালক।

পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার (১৭ আগস্ট) দিবাগত রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন টিপু মুন্সী। রাত ২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে বিষধর সাপ তাকে দংশন করে। পরে স্বজনরা তাকে প্রথমে পাশ্ববর্তী বাধাল গ্রামের এক ওঝার (কবিরাজ) কাছে নিয়ে যায়। ঝাড়ফুঁক করেও সাপের বিষ নামানো সম্ভব হয়নি। এরপর দ্রুত হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ আকবর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

office@ukantho.com


Photo

খুলনায় চাঁদা না পেয়ে স্কুলে যাওয়ার পথে প্রধান শিক্ষককে গুলি

এফএনএস: খুলনার তেলিগাতি হাইস্কুলের প্রধান শিক্ষক দিলীপ কুমার সরকারকে...

Photo

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের জেনারেলের ঘটনায় মিশনের ব্যাখ্যা

এফএনএস: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে...

Photo

মানুষের মুখে হাসি ফোটানোর প্রত্যয়ে দুই টাকায় হাসির ৩২তম আয়োজন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন...

Photo

সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

এফএনএস:মেডিকেল বোর্ড ও বিশেষজ্ঞদের পরামর্শক্রমে হাসপাতালের সিসিইউতে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত