মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

রাজশাহীতে ব্যারাকে ফাঁস দিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

উচ্চকন্ঠ   20-Apr-2025   60

Photo

এফএনএস: রাজশাহীতে গলায় ফাঁস দিয়ে মো. মাসুদ রানা (৩৪) নামে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। রোববার ভোরে তিনি নগরীর রাজপাড়া থানার জেলা পুলিশ লাইন্স ব্যারাকের তয় তলায় টয়লেটের জানালার সঙ্গে ফাঁস দেন। মাসুদ রানা নাটোরের গুরুদাসপুরের পাঁচশিশা এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাসুদ রানা কনস্টেবল হিসেবে জুগিপাড়া তদন্ত কেন্দ্র বাগমারায় কর্মরত ছিলেন। অসুস্থতাজনিত কারণে রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে আসেন ও চিকিৎসা শেষে পুলিশ লাইন্সের ব্যারাকে অবস্থান করেছিলেন। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ ও মানসিক সমস্যার কারণে তিনি আত্মহত্যা করেছেন। ওসি আরও বলেন, তার মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনি কার্যক্রম শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বিয়ের দাওয়াত না দেওয়াকে...

Photo

ঈদের আগেই আসছে নতুন নোট, থাকছে না কোনো ব্যক্তির ছবি

এফএনএস: কাগজের নতুন মুদ্রার নকশায় দেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যসহ...

Photo

বাস-লঞ্চের একচেটিয়া ভাড়া বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

এফএনএস: আন্তর্জাতিক ক্রেতা-ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে বাস ও লঞ্চ মালিক...

Photo

কালীগঞ্জে মাঠ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে মাঠ থেকে এ অজ্ঞাত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত