বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে ইয়াবাসহ কিশোরী গ্রেফতার

উচ্চকন্ঠ   06-Jul-2025   73

Photo

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ তানহা আক্তার বিথী (১৫) নামের এক কিশোরীকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। সে উপজেলার বারবাজার ইউনিয়নের মহিষাহাটি গ্রামের মাসুদ রানা’র মেয়ে। কালীগঞ্জ থানার এক প্রেস বিজ্ঞপ্তীতে পুলিশ জানায়, রবিবার (৬জুলাই)দুপুর ১২. ৪০ মিনিটের দিকে উপজেলার মহিষাহাটি গ্রামের আহসান হাবিব এর বাড়ির সামনের পাকা রাস্তা থেকে তানহা আক্তার বিথীকে আটক করে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল। এসময় তার দেহে তল্লাশি চালিয়ে ৫০ পিচ নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, নিষিদ্ধ মাদক ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজন কিশোরীকে গ্রেফতার করা হয়। আইনী প্রক্রিয়া শেষে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। মাদকমুক্ত কালীগঞ্জ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

office@ukantho.com


Photo

সব আশঙ্কা কাটিয়ে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন: ইসি সানাউল্লাহ

এফএনএস: গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত...

Photo

খেলাধুলা ও ক্রীড়াঙ্গন রাজনীতিমুক্ত থাকা উচিত: মির্জা ফখরুল

এফএনএস: ঠাকুরগাঁওয়ে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে খেলা দেখা শেষে বিএনপির...

Photo

গনভোট ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তরুণদের ভাবনা ও প্রত্যাশায় সভা অনুষ্ঠিত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: গনভোট ও জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ নিয়ে...

Photo

বিদ্যুতের আলোয় অধিক মুনাফার স্বপ্ন ড্রাগন চাষী মিজানুরের

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ভালো...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত