মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

আগামী নির্বাচনে ধানের শীষ ছাড়া আর কিছু পাত্তা পাবে না: দুদু

উচ্চকন্ঠ   08-Aug-2025   55

Photo

এফএনএস: আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ ছাড়া অন্যদলগুলো পাত্তা পাবে না মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শুক্রবার বিকেল ৫ টায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা চত্বরে বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ ছাড়া আর কিছু পাত্তা পাবে না। তিনি বলেন, এবার সরকার হবে ধানের শীষের সরকার। যে সরকার মানবতা প্রতিষ্ঠা করবে, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করবে, শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক দেবে এবং লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। চাঁদাবাজ, দখলদার বা দেশের ক্ষতিসাধনকারীরা কখনোই বিএনপির লোক হতে পারে না মন্তব্য করে শামসুজ্জামান দুদু বলেছেন, যারা এসব অপকর্মে জড়িত, তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিন। তিনি বলেন, বিএনপির লোকজন জোর করে এমপি হয় না। তারেক রহমান ষোলো বছর লড়াই করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। অথচ শেখ হাসিনা বারবার বলতেন ‘মুজিব কন্যা পালায় না’, কিন্তু এখন সীমান্তে যারা আমাদের মানুষ হত্যা করছে সেই দেশের আশ্রয়ে ভারতে পালিয়ে আছেন। আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাওনাইন টিলুর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা আসিরুল ইসলাম সেলিম প্রমুখ।

office@ukantho.com


Photo

কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

এফএনএস: কুষ্টিয়ার মিরপুরে পূর্ব বিরোধের জেরে স্থানীয় পত্রিকা দৈনিক...

Photo

ফ্যাসিস্টদের সঙ্গে কাজ করছে জামায়াত: রিজভী

এফএনএস:বাংলাদেশ জামায়াতে ইসলামী পতিত ফ্যাসিস্টদের সঙ্গে কাজ করছে...

Photo

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে গোলাপ দিয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

এফএনএস: বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল...

Photo

চলে গেলেন ঝিনাইদহের প্রবীন সাংবাদিক আমিনুর রহমান টুকু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত