প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জ উপজেলা বিএনপি-র ইফতার ও দোয়া মাহফিল
উচ্চকন্ঠ 20-Mar-2025 48
হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে হাজার হাজার রোজাদার একসাথে ইফতার করেছে। এসময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। বৃহস্পতিবার কালীগঞ্জ শহরের সরকারী নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। স্বরণকালের সবথেকে বড় এ ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালীগঞ্জ উপজেলা ও পৌর শাখা।
দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আগামি জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আতিয়ার রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ারুল ইসলাম রবি, প্রভাষক আব্দুল মাজেদ, পৌর বিএনপি নেতা মুন্সি কামরুল ইসলাম, ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান বাবলু , সোহরাব হোসেন রাজু, বাবুল আক্তার, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান আলী খোকন, সাবেক পৌর কাউন্সিলর আশরাফুজ্জামান রনি, জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক এশফাকুর রহমান শফিক, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু তাহের হিরু, যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মিলন হোসেনসহ ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকার পৌর ও ইউনিয়ন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, তাঁতীদল, শ্রমিকদল ও মৎস্যজীবি দলের নেতাকর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহবুবুর রহমান মিলন।
বিএনপির দোয়া ও ইফতার মাহফিলের আয়াজক কমিটির আহবায়ক সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, দীর্ঘদিন পর বড় পরিসরে ইফতার মাহফিল করতে পেরেছি। এখানে প্রায় ১২ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
উপজেলার নিয়ামতপুর ইউনিয়ন থেকে ইফতার মাহফিলে যোগ দেওয়া রফিকুল ইসলাম নামের এক বিএনপি কর্মী জানান, বর্তমান কালীগঞ্জ উপজেলায় জনবান্ধব নেতা হামিদুল ইসলাম হামিদের ডাকে আমরা এসেছি। হাজার হাজার লোকের উপস্থিতিতে একসাথে ইফতার করতে পারছি। যা দলীয় নেতা কর্মীদের এক মিলনমেলায় পরিণত হয়েছিল, খুব ভালো লেগেছে। দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা হামিদুল ইসলাম হামিদ ভাইকে জাতীয়তাবাদী দল মূল্যায়ন করবে এটা আমরা বিশ্বাস করি বলেও তিনি যোগ করেন।
office@ukantho.com