রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

পরিবারের সদস্যরা ওয়াজ মাহফিলে, তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

উচ্চকন্ঠ   15-Feb-2025   47

Photo

ইয়াসিন আরাফাত: বসতঘরে আগুন লেগে আইরিন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনার সময় শিশুটি ঘরের ভেতরে তালাবদ্ধ অবস্থায় ছিল। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের পশ্চিম সুখদেব গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আইরিন ওই গ্রামের আল-আমিনের মেয়ে। ফায়ার সার্ভিস জানায়, গত রাতে শিশুটিকে ঘরে রেখে পরিবারের সদস্যরা পার্শ্ববর্তী এলাকায় ওয়াজ শুনতে যান। রাত সাড়ে ১০টার দিকে আগুন লেগে বাড়ির সবগুলো ঘর পুড়ে যায়। এ সময় ঘরের ভেতরে থাকা শিশুটি পুড়ে ঘটনাস্থলেই মারা যায়। রাজারহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু তাহের বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চার কক্ষের টিনের ঘর ও রান্নাঘর সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় ঘরের ভেতর তালাবদ্ধ শিশু আইরিনও মারা যায়। তার লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

office@ukantho.com


Photo

জামায়াত আমিরের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সাক্ষাৎ

এফএনএস: জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

Photo

নড়াইলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে...

Photo

দলীয় কোনো সিন্ডিকেট চলবে না, সরকারের বদনাম হয়—এমন সুবিধা কেউ পাবে না: আইনমন্ত্রী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো....

Photo

নড়াইলে নিখোঁজের এক মাস পর গৃহবধূর গলিত লাশ উদ্ধার

এফএনএস: নিখোঁজের এক মাস আট দিন পর নড়াইলের কালিয়া উপজেলায় এক গৃহবধূর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত