প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে ১৫ বোতল ফেনসিডিলসহ ২ জন আটক
উচ্চকন্ঠ 07-May-2025 93
ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ১৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক হয়েছে। ৭ মে বুধবার সকাল ১০ টায় উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদেডিহি গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে কালীগঞ্জ থানা পুলিশ।
আটককৃতরা হলেন, বাদেডিহি গ্রামের আমজাদ হোসেনের ছেলে সোহাগ হোসেন (৩৬) এবং যশোর জেলার চৌগাছা ইউনিয়নের বাগপাড়া গ্রামের আমজেদ হোসেনের ছেলে আবু জেহেল বাবু (৫৪)।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জাকারিয়া মাসুদের নেতৃত্বে একটি বিশেষ টিম এ অভিযানটি পরিচালনা করে। অভিযানে ফেনসিডিলসহ তাদের হাতেনাতে আটক করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে আজ দুইজন মাদক কারবারিকে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিলসহ আটক করতে সক্ষম হয়েছি। মাদকমুক্ত কালীগঞ্জ গড়তে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে।
office@ukantho.com