সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও বিক্ষোভ

উচ্চকন্ঠ   16-Nov-2025   68

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা ও টিও লাইসেন্সের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে।
রোববার সকালে হরিণাকুন্ডু উপজেলা মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এতে ব্যানার ফেস্টুন নিয়ে উপজেলার বিভিন্ন এলাকার খুচরা সার বিক্রেতারা অংশ নেয়। কর্মসূচীতে সংগঠনটির সদস্য শামীম আহম্মেদ চাঁদ, নয়ন হোসেন, মনির হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা বলেন, খুচরা সার বিক্রেতাদের বাতিল করতে প্রজ্ঞাপন জারি হয়েছে। এটা বাস্তবায়ন হলে দেশের ৪৪ হাজার ব্যবসায়ী ও তাদের পরিবারসহ ৫ কোটি কৃষক সরাসরি ক্ষতিগ্রস্থ হবে। তাই এ সিন্ধান্ত বাস্তবায়ন না করার আহ্বান জানানো হয় কর্মসূচী থেকে। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা কৃষি অফিসের সামনে গিয়ে শেষ হয়। সেখানে উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে কৃষি সচিব বরাবর স্মারকলিপি পেশ করেন ব্যবসায়ীরা।

office@ukantho.com


Photo

অতি শিগগির আপনাদের সঙ্গে সরাসরি দেখা হবে: তারেক রহমান

এফএনএস: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতা-কর্মীদের...

Photo

সিরাজগঞ্জে যুবককে হাতুড়িপেটা ও কুপিয়ে হত্যার অভিযোগ

এফএনএস: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিবেশীর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে...

Photo

জলাবদ্ধ মাঠ সংস্কার ও ঝুঁকিপূর্ণ সড়ক মেরামতে স্বেচ্ছাশ্রম: মহারাজপুরে প্রশংসিত উদ্যোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার ৭নং মহারাজপুর...

Photo

কিশোরগঞ্জে ২৬ দিন পর সেপটিক ট্যাংকে মিলল নিখোঁজ শিশুর লাশ

এফএনএস: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় নিখোঁজ হওয়ার ২৬ দিন পর বাড়ির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত