মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   31-Oct-2025   93

Photo

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আগামী ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষ্যে ৩১ অক্টোবর বিকেলে স্থানীয় মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লান্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঝিনাইদহ ৪ নির্বাচনী আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হামিদুল ইসলাম হামিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বারোবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য ও উচ্চকন্ঠ নিউজের প্রধান সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবার রহমান মিলন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য গোলাম রব্বানী, আবু জাফর, জুমারত আলী, আব্দুল আলিম প্রমুখ। সভায় আগামী ৭ নভেম্বর শুক্রবার বিকেল ৩টায় মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক বিশাল সমাবেশ ও সমাবেশ শেষে শহরে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়। সমাবেশ ও র‌্যালী সফলের জন্য প্রধান অতিথি হামিদুল ইসলাম হামিদ বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষকদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেছেন।

office@ukantho.com


Photo

মোবারকগঞ্জ চিনিকলে ২০২৫-২৬ আখ রোপন মৌসুমের উদ্বোধন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকল এলাকায়...

Photo

খুলনায় পুলিশের সামনে দু পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ ৪ জন আহত

এফএনএস: খুলনায় পুলিশের সামনেই সংঘাতে জড়িয়েছে স্থানীয় দুটি পক্ষ। এ...

Photo

৩ সেপ্টেম্বর বুধবারের সমাবেশ সফলের জন্য নিয়ামতপুরে সভা

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে...

Photo

মহেশপুরে গলায় ওড়না পেঁচিয়ে এক নারীর আত্মহত্যা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে গলায় ওড়না পেঁচিয়ে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত