রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

বগুড়ায় ট্রাক পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

উচ্চকন্ঠ   01-Aug-2026   7

Photo

এফএনএস: বগুড়ার কাহালুতে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক হেলপারসহ চার জন নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে উপজেলার কাজীপাড়া বউবাজার এলাকায় বগুড়া নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম লুৎফর রহমান। কাহালু থানার ওসি শফিকুল ইসলাম এ তথ্য দিয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নওগাঁয় মাছ বিক্রি করে একটি পিকআপ বগুড়ার দিকে আসছিল। গতকাল শনিবার সকাল ১০টার দিকে পিকআপটি বগুড়ার কাহালু উপজেলার কাজীপাড়া বউবাজার এলাকায় বগুড়া নওগাঁ সড়কে পৌঁছে। এ সময় বগুড়া ছেড়ে আনা নওগাঁগামী ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে গিয়ে চালক, হেলপার ও দুই মাছ ব্যবসায়ী নিহত হন। খবর পেয়ে কাহালু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ও কাহালু থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করেন। কাহালু থানার ওসি শফিকুল ইসলাম জানান, নিহতদের মধ্যে একজনের নাম লুৎফর রহমান। অন্যদের নাম পরিচয় পাওয়ার চেষ্টা চলছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের প্রবীণ সাংবাদিক বিমল সাহার ভাতৃবিয়োগ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: দৈনিক ইত্তেফাকের ভ্রাম্যমান...

Photo

ব্যবসায়ীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১

এফএনএস: ব্যবসায়ীর লাইসেন্সকৃত অস্ত্র ও গুলি ছিনিয়ে নেওয়ার ঘটনায় রাজধানীর...

Photo

১২ দফা দাবীতে শৈলকুপায় কৃষক সমাবেশ

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ১২ দফা দাবী আদায়ের লক্ষ্যে ঝিনাইদহের শৈলকুপায়...

Photo

৪১ দিন পর সেপটিক ট্যাংকে মিলল শিশু দোলা-র লাশ

এফএনএস: রংপুরের কাউনিয়ায় নিখোঁজ হওয়ার ৪১ দিন পর দোলা মনি নামে এক শিশুর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত