মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

কেউ ফাউল করার নিয়তে মাঠে নামবেন না: সিইসি

উচ্চকন্ঠ   25-Sep-2025   56

Photo

এফএনএস: নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোকে ‘ফাউল করা’ থেকে দূরে থাকতে আহŸান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন। তিনি বলেছেন, ‘যারা খেলবেন তারা যদি ফাউল করার নিয়তে সবাই মাঠে নামেন, তাহলে মুশকিল। কেউ ফাউল যাতে না করতে পারেন তার যাবতীয় ব্যবস্থা আমরা নেব। যারা স্টেকহোল্ডার, যারা খেলবেন নির্বাচনের মাঠে, তারা ফাউল করার নিয়তে নামবেন না বলে আমি বিশ্বাস করি এবং একটা ভালো নির্বাচন হবে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সিইসি আরও বলেন, একটা লেভেল প্লেয়িং ফিল্ড যাতে হয়, সবাই যাতে সুন্দরভাবে খেলতে পারে, সেই সে ব্যবস্থাটা করে দেবো। সেটা আমরা ইনশাল্লাহ করে দেবো এবং সর্বশক্তি নিয়োগ করবো। আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে কি-না জানতে চাইলে এ এম এম নাসিরউদ্দিন বলেন, এই প্রশ্ন তো অনেকে করে। ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্যই আমাদের চূড়ান্ত প্রস্তুতি চলছে। আগামী বছর ফেব্রুয়ারির রমজানের আগে প্রথমার্ধে নির্বাচন করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার আমরা জোরেশোরে নিচ্ছি। আমরা কারও কোনো কথায় চলতে চাই না। বিবেকের তাড়নায় চলি। আইন-কানুন মত চলতে চাই। কনস্টিটিউশন (সংবিধান) মত চলতে চাই এবং একটা সরল সোজা পথে চলতে চাই। কোনো বাঁকা পথে নয়। কাউকে কোনো ফেভার করার জন্য না, নিরপেক্ষভাবে কাজ করতে চাই। এ এম এম নাসিরউদ্দিন বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য আমাদের চূড়ান্ত প্রস্তুতি চলছে। আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগে নির্বাচন করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার, আমরা জোরেসোরে তা নিচ্ছি। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন কবে হবে- জানতে চাইলে সিইসি বলেন, দলগুলো নিয়ে আমাদের কিছু অ্যাডিশনাল ইনফরমেশন কালেক্ট করতে হচ্ছে। রেজিস্ট্রেশন দেওয়ার নিয়ত করে আমাকে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে। বিজ্ঞপ্তি দেওয়ার পরে কোনো অভিযোগ যদি আসে, সেগুলো আবার এড্রেস করতে হবে। নতুন কতগুলো দল নিবন্ধন পেতে যাচ্ছে সে সংখ্যা চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন সিইসি। তিনি বলেন, এখন বলা যাচ্ছে না, আমাদের আরও অ্যাডিশনাল ইনফরমেশন সংগ্রহ করতে হচ্ছে। এগুলা যখন চূড়ান্ত হবে তখন হয়তো বলা যাবে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পাচ্ছে কি-না জানতে চাইলে সিইসি বলেন, এর আগে মাহমুদুর রহমান মান্নার দল নাগরিক ঐক্য শাপলা প্রতীক চেয়ে আবেদন করেছিল। তখন কোনো আলোচনা ছিল না। এখন কেন এত আলোচনা বুঝলাম না। নির্বাচনী বিধি সংশোধন করে এনসিপির জন্য শাপলা প্রতীক চেয়ে গতকালের চিঠি দেওয়া প্রসঙ্গে সিইসি বলেন, এটা আমাদের কমিশনে আলোচনা করে করণীয় নির্ধারণে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন কোনো সিদ্ধান্ত নেইনি। আমরা কমিশন সভায় বসে আলোচনা করে যা করার করবো। এনসিপি শাপলা পাচ্ছে কি-না জানতে চাইলে সিইসি বলেন, এটাও কমিশনের সিদ্ধান্ত। সব সিদ্ধান্তের যদি আমরা কারণ ব্যাখ্যা করতে চাই, তাহলে তো কাজ করা মুশকিল। ইসি সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবেন কি-না এবং জাতীয় পার্টি সংলাপে থাকবে কি-না- জানতে চাইলে সিইসি বলেন, সেটা সময় আসুক। আমরা শুরু তো করি নাই। রাজনৈতিক দলের সঙ্গে একটু পরে বসব আমরা। সিদ্ধান্ত নিয়েছি এখন সিভিল সোসাইটি, ওমেন রিপ্রেজেন্টেটিভ, অ্যাকাডেমিশিয়ানস, মিডিয়া পার্সোনালিটিসদের সঙ্গে আগে আমরা বসব। শেষের দিকে রাজনৈতিক দলের সঙ্গে আমরা সংলাপে যাব। রাজনৈতিক বিতর্ক চলছে। দেখি না কোন পর্যায়ে আসে একটু অপেক্ষা করুন দেখবেন। আগামী নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে ভোট হবে কি-না জানতে চাইলে সিইসি এ এম এম নাসিরউদ্দিন বলেন, পিআর তো আরপিও তে নেই। আইন না বদলালে তো আমি এটা করতে পারি না। প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নে কানাডার সফর শেষে গত ১৮ সেপ্টেম্বর দেশে ফেরেন সিইসি। এই প্রসঙ্গে সিইসি বলেন, কানাডা গিয়ে দেখলাম প্রবাসীদের বোঝার ও জানার মধ্যে অনেক গ্যাপ আছে। প্রবাসী ভোটের সিস্টেমটা মাত্র শুরু করলাম। ইসির প্রতি যে আস্থা সেটা আগে রিস্টোর করা দরকার। যে অনাস্থা আছে সেটা ফিরিয়ে আনা দরকার। আইটি সাপোর্টের পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোট নেওয়া হবে। মিডল ইস্টে ইসি যাচ্ছে না এমন প্রশ্নের বিষয়ে তিনি বলেন, সৌদি, কাতার, যেয়ে প্রবাসীদের এক করে আলাপ করে পাওয়া যায় না। অ্যাম্বাসিতে তাদের ডেকে এনে কানাডার মতো সচেতনতা সৃষ্টি সহজ নয়। ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আমরা সফলতা অর্জন করবো। কাজটা সহজভাবে রেজিস্ট্রেশন করার বিষয়ে কর্মকর্তাদের নির্দেশনা দেবো।

office@ukantho.com


Photo

একমাত্র সুষ্ঠ নির্বাচনের মধ্যদিয়ে ভাবমূর্তি পুনরুদ্ধার করা সম্ভব: ইসি সানাউল্লাহ

এফএনএস: একমাত্র সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সরকারের সব প্রতিষ্ঠানের...

Photo

সিলেট সীমান্তে বিএসএফ-বিজিবি গোলাগুলি

এফএনএস: সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় ভারতীয়...

Photo

নড়াইলে জনদুর্ভোগ এড়াতে এলাকাবাসীর মানববন্ধন

কাজী আতিকুর রহমান, নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতীতে...

Photo

আওয়ামীলীগের রাজনীতিতে বাধা নেই: রিজভী

এফএনএস: হত্যা-লুটপাটে জড়িত নয়, এমন কারও নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত