সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

চাঁদাবাজি ও মালামাল লুটের অভিযোগে নড়াইলের কালিয়ায় বিএনপি নেতাসহ ৭ জনের নামে মামলা

উচ্চকন্ঠ   06-Aug-2025   51

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদকসহ সাত নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি ও মালামাল লুটের অভিযোগে মামলা দায়ের করেছেন এক নারী।

বুধবার (৫ আগস্ট) রাতে কালিয়া থানায় মামলাটি করেন নড়াইলের কালিয়া পৌরসভার ছোট কালিয়া গ্রামের আকিজ শেখের স্ত্রী রহিমা খানম।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় নাম উল্লেখ করা সাত আসামি হলেন—পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ, পৌর কৃষকদলের আহ্ববায়ক গোলাম রসুল মান্দার শেখ, পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্ববায়ক মো. ইমরান শেখ ওরফে খোকন, পৌর ছাত্রদলের আহ্ববায়ক মিকাইল ওরফে ধলু শেখ, মো. ইনামুল শেখ ওরফে কালু, মো. মিরাজ শেখ এবং মো. সাদ্দাম শেখ।

এজাহারে বলা হয়েছে, বাদীর স্বামী আকিজ শেখ কালিয়া মোড়ে রড ও সিমেন্টের ব্যবসা শুরু করেন। স্বামী বিদেশে থাকার সময় তার ছোট ভাই মো. লিকু শেখ দোকানটি পরিচালনা করতেন। গত বছরের ১০ আগস্ট আসামিরা দোকানে গিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরবর্তীতে চলতি বছরের ২ আগস্ট আবারো দোকানে গিয়ে চাঁদা দাবি করে এবং না দেওয়ায় লিকু শেখকে মারধর করে। এরপর দোকান থেকে রড, সিমেন্ট, নগদ টাকা এবং দোকানের সামনে থাকা ৩টি অব্যবহৃত ট্রলি নিয়ে যায়। অভিযোগে ক্ষতির পরিমাণ ১২ লাখ ২৪ হাজার টাকা বলে উল্লেখ করা হয়েছে।

অভিযুক্ত সেলিম রেজা ইউসুফ মুঠোফোনে জানান, মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমার কোনো সম্পৃক্ততা নেই।

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, আমি শুনেছি থানায় একটি মামলা হয়েছে। কেউ অপরাধ করলে থানায় মামলা হওয়াই স্বাভাবিক। তদন্তে অভিযোগের সত্যতা মিললে দলীয়ভাবে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

কালিয়া থানার ওসি জানান, মামলার তদন্ত প্রক্রিয়া চলমান। ঘটনার সত্যতা মিললে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

ডিসেম্বরের মধ্যে সমাপ্ত হবে গণহত্যার নির্দেশদাতাদের বড় অংশের বিচার: চিফ প্রসিকিউটর

এফএনএস: জুলাই গণহত্যার নির্দেশদাতাদের বড় অংশের বিচার আগামী ডিসেম্বরের...

Photo

শৈলকুপায় দু-দল গ্রামবাসীর সংঘর্ষে ৫০ জন আহত

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় উপজেলার...

Photo

রাতে বাসরঘরে, সকালে আখক্ষেতে বরের লাশ

এফএনএস: ঘটনাটি ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের পিসনাইল গ্রামে...

Photo

ঝিনাইদহে শহীদ হায়দার আলী হাদু স্মৃতি মিনিবার গোল্ডকাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে শহীদ হায়দার আলী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত