বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে পদযাত্রা ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

উচ্চকন্ঠ   04-Aug-2025   51

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: জুলাই–আগস্ট র্মাচ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে নড়াইলে পদযাত্রা ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম । সোমবার (৪ জুলাই) দুপুরে নড়াইল জজ কোর্ট অঙ্গনে এই র্কমসুচি পালিত হয়। জেলা আইনজীবি সমিতি ভবনের সামনে থেকে শুরু হয়ে পদযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় প্রদক্ষিণ করে পুনরায় জজ র্কোট চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
নড়াইল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি আজিজুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. এস এম আব্দুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিকুজ্জামান লিটু, সাবেক সভাপতি অ্যাড. ইকবাল হোসেন, (জিপি) অ্যাড. গোলাম মোহম্মদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ জাপল প্রমুখ।
এই সমাবেশে বক্তারা বলেন স্বৈরচার ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিগত দিনে এই আদালতকে ব্যবহার করে রাতের ভোটের এমপিদের বৈধতা দিয়েছে। অনেকে মজলুম নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিচার বিভাগকে হস্তক্ষেপ করে বিএনপির লাখ লাখ নেতাকর্মীকে জেলে পাঠিয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে অন্যায়ভাবে সাজা দিয়েছে। অনেকে এখনো ধরাছোয়ার বাইরে রয়েছে তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. মনিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নগর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

চট্টগ্রামে শিশুকে ধর্ষণের চেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

এফএনএস: চট্টগ্রামের সীতাকুন্ড থানার ১২ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মামলার...

Photo

রাস্তায় ফেলে শিক্ষক পেটানো কোনো সভ্য রাষ্ট্রের চরিত্র নয়: হাসনাত আব্দুল্লাহ

এফএনএস: বাড়িভাড়া ভাতা বাড়ানোর দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান...

Photo

কোটচাঁদপুর উপজেলা জুড়ে শীতের অগ্রিম খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা

মামুন হোসেন, কোটর্চাঁদপুর প্রতিবেদক: ঝিনাইদহ কোটচাঁদপুর উপজেলা জুড়ে...

Photo

কুষ্টিয়ায় কৃষককে গুলি করে হত্যা

এফএনএস: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মুখোশ পরে রেফাজুল ইসলাম নামে এক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত