প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কমিউনিটি অ্যাকশন মিটিং
উচ্চকন্ঠ 19-Nov-2025 67
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার কালিকাপুর গ্রামে কাজীপাড়ায় সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত অ্যাক্টিভ সিটিজেন গ্রুপ (এসিজি)’র উদ্যোগে এক কমিউনিটি অ্যাকশন মিটিং অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যপি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কমিউনিটি অ্যাকশন মিটিং অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) একটি স্থানীয় নাগরিক প্লাটফরম যা ১০৯নং কালিকাপুর বীর মুক্তিযোদ্ধা শহীদ আঃ রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানোন্নয়নে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করে থাকে।
সনাক সভাপতি এম সাইফুল মাবুদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন এসিজি’র সমন্বয়ক নার্গিস সুলতানা। সভাটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন, ইয়েস গ্রুপের সদস্য আকিমুল ইসলাম পলাশ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন নাসরিন ইসলাম, সনাকের সদস্য-মাধ্যমিক শিক্ষা উপকমিটি, ঝিনাইদহ ইয়েস ও এসিজি সদস্যবৃন্দ এবং টিআইবি, ঝিনাইদহের এরিয়া কো-অর্ডিনেটর মোঃ হুমায়ূন কবীর।
office@ukantho.com