রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

উচ্চকন্ঠ   09-May-2025   54

Photo

এফএনএস: ঝিনাইদহে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার আড়মুখী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম সাইমা খাতুন (৭)। সে সদর উপজেলার নলডাঙা ইউনিয়নের আড়মুখী গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে শিশু সাইমা বাড়ির সামনে দোকানে বিস্কুট কিনতে যায়। বাড়ি থেকে রাস্তায় উঠার পর কালীগঞ্জ থেকে নলডাঙ্গাগামী একটি ইজিবাইক শিশুটিকে ধাক্কা দেয়। এসময় রাস্তায় ছিটকে পড়লে ইজিবাইকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশু সাইমা আড়মুখী দাখিল মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী ছিল। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালে নেওয়ার আগে শিশুটি মারা যায় বলে শুনেছি। পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। নিহতের পরিবার এ ঘটনায় কোনো অভিযোগ করেনি। লাশ দাফনের জন্য স্বজনরা নিয়ে গেছে।

office@ukantho.com


Photo

রাজধানীতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর গলায় ফাঁস

এফএনএস: রাজধানীর চকবাজার থানাধীন পলাশী মসজিদসংলগ্ন করিম ভিলা অ্যাপার্টমেন্টের...

Photo

কালীগঞ্জের নদীগুলো কচুরিপনা ও অবৈধ দখলদারদের দখলে: হুমকির মুখে পরিবেশ, বিলুপ্তির পথে দেশীয় প্রজাতির মাছ

আরিফ মোল্ল্যা, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা উপর দিয়ে...

Photo

ক্ষমা চাইলেন তামিমের দুই চিকিৎসক

তামিম ইকবালের চিকিৎসা নিয়ে সবাই সন্তুষ্ট, হোক সেটি কেপিজে হাসপাতাল...

Photo

উজ্জ্বল অধিকারীর বস্ত্র বিতরণ

সোহরাব হোসেন রাজু, কালীগঞ্জ প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা হিন্দু...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত