বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পলাতক স্বামীসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

উচ্চকন্ঠ   16-Aug-2025   49

Photo

এফএনএস: রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় ফাহমিদা তাহসিন কেয়া (২৫) নামে এক নারীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বামী সিফাত আলীসহ (৩০) নয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহত কেয়ার মা নাজমা বেগম বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে কেয়ার স্বামী সিফাত আলীকে। শুক্রবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমান। তিনি বলেন, নিহত কেয়ার মা নাজমা বেগম বাদী হয়ে একটি এজাহার দায়ের করেছেন। এজাহারটি হত্যা মামলা হিসেবে রুজু হয়েছে। মামলা কেয়ার স্বামী সিফাত ও তাদের গাড়িচালকসহ মোট নয়জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের বিষয়ে ওসি সাজ্জাদ বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। নিহত কেয়ার পরিবার ও স্বজনদের অভিযোগ, পারিবারিক কলহের জেরে কেয়াকে শ্বাসরোধে হত্যার পর কৌশলে ফোনকল করে স্বজনদের জানিয়ে পালিয়ে যান সিফাত আলী। নিহত নারীর ফুফু সৈয়দা ফাতেমা জাহান কলি জানান, বুধবার দিবাগত রাত ২টার দিকে সিফাত তার শাশুড়ি নাজমা বেগমকে ফোন করে জানান- কেয়া খুবই অসুস্থ। আপনারা বাসায় আসেন। কী হয়েছে জানতে চাইলে সিফাত একপর্যায়ে স্বীকার করেন যে কেয়া আর বেঁচে নেই। এরপর নাজমা বেগম স্বামীসহ দ্রুত ওই বাসায় পৌঁছান। তারা সেখানে গিয়ে দেখেন সিফাত কেয়াকে নিয়ে পান্থপথের বিআরবি হাসপাতালে যাচ্ছেন। হাসপাতালে পৌঁছার পর চিকিৎসকরা কেয়াকে মৃত ঘোষণা করলে সিফাত সেখান থেকে উধাও হয়ে যান। পরে নাজমা বেগম ও তার স্বামী বাসায় ফিরে দেখেন, সিফাত বাসায় তালা দিয়ে পালিয়ে গেছেন।

office@ukantho.com


Photo

হত্যাকান্ড ঘটিয়ে মটর সাইকেল মহড়া ও পৈশাচিক উল্লাস। দায় স্বীকার করে ফেসবুক লাইভ

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জের জামাল ইউনিয়নে সংঘটিত মর্মান্তিক...

Photo

পটুয়াখালীতে স্ত্রীকে গলা কেটে হত্যা, থানায় স্বামীর আত্মসমর্পণ

এফএনএস: পটুয়াখালী জেলার বাউফলে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যা...

Photo

হৃদরোগ বিশেষজ্ঞ হলেন ডা. লিমন পারভেজ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের...

Photo

নির্বাচন কমিশন দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছে: নাহিদ ইসলাম

এফএনএস: জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত