বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

পরকিয়ার জেরে কালীগঞ্জের যুবককে পুড়িয়ে হত্যার চেষ্টা: অভিযোগের তীর পৌরসভার সাবেক প্যানেল মেয়রের দিকে

উচ্চকন্ঠ   05-Mar-2025   40

Photo

নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জের যুবককে কৌশলে যশোরে ডেকে নিয়ে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার বিবরণে জানা যায় যে, প্রায় ১ মাস পূর্বে কালীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের কাঠালবাগানের বাসিন্দা ওসমান গণির ছেলে ২সন্তানের জনক অর্কিড পরকিয়া করে একই এলাকার মনিরুজ্জামন রিংকুর স্ত্রী তারিন খাতুনকে নিয়ে পালিয়ে বিয়ে করে। রিংকু কালীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কমিশনার ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র। সে সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের ভাইপো।
এ ঘটনার মিমাংসার কথা বলে বুধবার সকাল ৭টার দিকে তারিন খাতুন অর্কিডকে যশোরে পুরাতন কসবা রায়পাড়া বটতলা মসজিদের কাছে ডেকে নেন। সেসময় রিংকু, তারিন খাতুন ও ফয়সাল নামের তিনজন অর্কিডের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা অর্কিডের পরিবারের স্বজনদের খবর দিলে তারা গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে। ভয়ে যশোরের কোন হাসপাতালে চিকিৎসা না করিয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এরপর তাকে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে রেফার করা হয়।
এক ভিডিওতে আহত অর্কিড জানায়, তার শরীরে রিংকু, তারিন ও ফয়সাল পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে।
অর্কিডের মা অভিযোগ করে বলেন, তার ছেলেকে উদ্ধার করে নিয়ে আসার সময় জোরপূর্বক ভিডিও করে নেয় রিংকু ও তারিন। নাহলে তার সন্তানকে নিয়ে আসতে দিচ্ছিল না। বর্তমানে তিনি ছেলের চিকিৎসার জন্য ঢাকায় আছেন। ছেলের অবস্থা আশংকাজনক।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে ইয়াবাসহ কিশোরী গ্রেফতার

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ...

Photo

নড়াইলে ৮৫ বছরের বৃদ্ধার জমি লিখে নিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার প্রতিবাদে মানববন্ধন

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার চরশালিখা...

Photo

ঝিনাইদহে বস্তায় আদা চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে ছায়াযুক্ত স্থানে...

Photo

মহেশপুরে নির্বাচনী পথসভা করলেন ধানের শীষের প্রার্থী মেহেদী হাসান রনি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত