রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ পুলিশ সুপারকে বদলিজনিত বিদায় সংবর্ধনা

উচ্চকন্ঠ   30-Nov-2025   56

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি, এই বিশ্বাসকে বুকে ধারণ করে ঝিনাইদহ জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বিপিএম-সেবা মহোদয়ের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান এবং বিশেষ কল্যান সভা অনুষ্ঠিত হয়েছ। শনিবার দুপুরে পুলিশ লাইন্স ড্রিলসেডে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদা অফিসার ও ফোর্স বিদায়ী পুলিশ সুপার মহোদয়ের দায়িত্বকালীন সময়ে পেশাদারিত্বের মাধ্যমে বহু সাফল্যের স্মৃতিচারন করেন। পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্ব, দূরদর্শীতা ও আন্তরিকতায় ঝিনাইদহ জেলা পুলিশ এক নতুন উচ্চতায় পৌঁছেছে।
বিদায়ের আবেগঘন মুহূর্তে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁর সুস্বাস্থ্য, সফলতা ও গৌরবময় ভবিষ্যতের জন্য শুভকামনা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইমরান জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ মাহফুজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কোটচাঁদপুর সার্কেল মো: সায়েম ইউসুফ, সহকারী পুলিশ সুপার শৈলকুপা সার্কেল মোঃ আখতারুজ্জামান, সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, ডিআইও-১, ওসি ডিবি সহ জেলা ও ছয় থানা পর্যায়ের অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।

office@ukantho.com


Photo

কালীগঞ্জের আড়পাড়ায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৈশাখী মেলা অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: বাঙালির ঐতিহ্য ও শেকড়ের টানে ঝিনাইদহের...

Photo

কালীগঞ্জে শতবর্ষী রেইনট্রি গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল দ্রুত অপসারণের দাবি

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ব্যস্ততম...

Photo

মাগুরার শিশুটিকে দেখলেন স্বরাষ্ট্র উপদেষ্টা: বললেন, শাস্তি থেকে ছাড় নয়

এফএনএস: ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মাগুরায় ‘ধর্ষণের শিকার’...

Photo

চট্টগ্রামে পুকুর থেকে কৃষকের ভাসমান লাশ উদ্ধার

এফএনএস: চট্টগ্রামের বাঁশখালীতে সড়কের পাশে পুকুর থেকে ভাসমান অবস্থায়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত