সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   29-Mar-2026   63

Photo

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ মার্চ ২০২৬) সকাল ৮টা ৩০ মিনিটে আয়োজিত এ প্যারেডে জেলার সকল ইউনিট ইনচার্জ ও অফিসার-ফোর্স অংশগ্রহণ করেন।
প্যারেডে অভিবাদন মঞ্চ থেকে সালামি গ্রহণ করেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খান। পরে তিনি প্যারেড পরিদর্শন করেন। প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।
এ সময় পুলিশ সুপার প্যারেডে অংশগ্রহণকারী সদস্যদের শারীরিক ফিটনেস, শৃঙ্খলা ও টার্নআউট পর্যালোচনা করেন। পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচিত সদস্যদের জিএস (গুড সার্ভিসেস) মার্ক এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার সন্তোষ প্রকাশ করেন এবং জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ও খুলনা রেঞ্জের ডিআইজি মহোদয়ের নির্দেশনা তুলে ধরে পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও জনসেবার মান আরও উন্নত করার আহ্বান জানান।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সকল পর্যায়ের অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শোভন বহিষ্কার

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট...

Photo

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ঝিনাইদহে পিঠা মেলা ও বসন্ত উৎসব

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস...

Photo

ঝিনাইদহের কালীগঞ্জে বীরেন সাহা এন্ড ব্রাদার্স’-এ রহস্যজনক চুরি: সিসিটিভি সরঞ্জামসহ দুই লক্ষাধিক টাকা লুট

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহরের হাসপাতাল...

Photo

মারামারির ঘটনায় দায়ী করা বিভ্রান্তিমূলক: ছাত্রদল

এফএনএস: ঢাকায় নর্থসাউথ ইউনিভার্সিটির সামনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত