সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

সংস্কার চিরস্থায়ী কোনো বন্দোবস্ত নয়, যে বছরের পর বছর করে যাবেন: রিজভী

উচ্চকন্ঠ   14-Apr-2025   47

Photo

এফএনএস: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কার চিরস্থায়ী কোনো বন্দোবস্ত নয় যে বছরের পর বছর করে যাবেন। তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এখন যতটুকু করা যায় হবে, আবার নির্বাচিত সরকার এলে তারা করবেন। এটাই হওয়া উচিত। রোববার ঢাকা বিশ^বিদ্যালয়ের চারুকলা অনুষদে পুড়ে যাওয়া ফ্যাসিবাদের মুখাবয়ব পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ‘৫ আগস্টের পরে যে মুক্ত বাতাস তৈরি হয়েছে। মুক্ত পরিবেশে প্রাণবন্ত গণতন্ত্র পাওয়ার অপেক্ষা করছি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা বারবার আহ্বান করেছি প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনী ব্যবস্থা করুন। এ নিয়ে অনেকেই অনেক কিছু বলেছে তবে আমাদের বিশ্বাস অন্তর্বর্তীকালীন সরকার এসব বিষয়ে কামনা দিয়ে আমাদের বহুদিনের আকাক্সক্ষা দেশের জনগণের ভোটের অধিকার, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা। যে দাবি আদায় করতে গিয়ে ইলিয়াস আলী গুম হয়েছে, সুমন গুম হয়েছে। আমাদের অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছে। তিনি বলেন, ‘মানবিক, ন্যায়বিচার দেশে ছিল না, শেখ হাসিনা ধ্বংস করে ফেলেছিল। আদালতকে আওয়ামী লীগের কার্যালয় বানিয়ে ফেলেছিল। সেই জায়গা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। শিল্প সাহিত্য-সংস্কৃতি চর্চা সমৃদ্ধশালী হবে যেখানে গণতন্ত্র থাকবে। যেখানে গণতন্ত্র থাকবে, কেও আগুন দিয়ে কোনোকিছু পোড়াবে না। যেখানে সবাই নির্মাণ করবে। এই এই মেনুফেকশন আমাদের সংস্কৃতির অঙ্গন। ছাত্রদলের সাবেক এ নেতা বলেন, ‘আমরা মনে করি প্রয়োজনীয় সংস্কার করতে হবে। কিন্তু সেসব তো চিরস্থায়ী বন্দোবস্ত নয়। সংস্কার চলমান প্রক্রিয়া। এখন যতটুকু করা সম্ভব করবে। এরপরে যারা ক্ষমতায় আসবে তখন বিভিন্ন দাবি আসবে রাজনৈতিক দল সেগুলো নিয়ে সংস্কার করবে। কিন্তু গণতন্ত্রের ধারাবাহিকতা বন্ধ রাখা যাবে না। গণতন্ত্রের ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে হবে।’ তিনি বলেন, ‘শিক্ষক-ছাত্র আছে যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে আমাদের সবার মত পার্থক্য থাকতে পারে কিন্তু ফ্যাসিবাদের প্রকাশ ঘটবে না। সবাই সবার সাথে ভিন্নতা থাকতে পারে থাকতে পারে কিন্তু কিন্তু মত প্রকাশের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। আমাদের অর্জিত সাংস্কৃতিক ঐতিহ্য, গর্ব, আমাদের অর্জন ফ্যাসিবাদের থাবায় যেন নষ্ট না হয়। আমাদের সংস্কৃতির ঐতিহ্য পদ্মা মেঘনার মতো যে রহমান সেটা আমরা বহমানই রাখবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ফ্যাসিবাদের আক্রমণের বহিঃপ্রকাশ দেখলাম তার তীব্র নিন্দা জানাচ্ছি। সাথে শিক্ষক ও ছাত্ররা কষ্ট করে দুর্দান্ত কাজ করে যাচ্ছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি,’ বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুস সালাম আজাদ, মীর সরাফত আলী সপু, শামীমুর রহমান শামীম, ডা: জাহিদুল কবির, ছাত্রদল নেতা ডা: তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।

office@ukantho.com


Photo

কালীগঞ্জের বিশিষ্ট সমাজসেবক ও সাবেক শ্রমিক নেতা আকবর আলীর ইন্তেকাল

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকল...

Photo

স্বাধীনতা দিবস উপলক্ষে ট্রাম্পের শুভেচ্ছা

এফএনএস: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর...

Photo

কালীগঞ্জে অনুষ্ঠিত হলো বিক্রয় প্রতিনিধিদের ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট

শিপলু জামান, প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিবেশক সমিতি ও...

Photo

বিচারের নামে নারীকে বেদম পেটালেন ইউপি সদস্য, ভিডিও ভাইরাল

এফএনএস: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের গোপালনগর গ্রামে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত