রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ঘুষ ও দুর্নীতির দায়ে ওসি থেকে এসআই মাসুদ

উচ্চকন্ঠ   27-Jun-2025   51

Photo

এফএনএস: ঘুষ ও দুর্নীতির দায়ে জয়পুরহাটের আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানাকে পরিদর্শক থেকে উপপরিদর্শক (এসআই) পদে ডিমোশন দেওয়া হয়েছে। পুলিশ বিভাগের শাস্তিস্বরূপ তাকে এই দন্ড দেওয়া হয়েছে। পুলিশের একাধিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ইতিমধ্যে তাকে আক্কেলপুর থান থেকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২০ জুলাই মাসুদ রানা ওসি (তদন্ত) হিসেবে আক্কেলপুর থানায় যোগ দেন। এরপর ২০২৫ সালের ৮ মার্চ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগ দিয়েছিলেন। গত বুধবার দুপুরে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সরকারি মোবাইল ফোনে কল করা হলে পরিদর্শক (তদন্ত) মো. মোমিনুল ইসলাম রিসিভ করেন। ওসি মাসুদ রানার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ওসি সাহেব জয়পুরহাট ডিএসবিতে বদলি হয়েছেন। তিনি মঙ্গলবার এখান থেকে বদলি করা কর্মস্থলে চলে গেছেন। এরপর পরিদর্শক (তদন্ত) মো. মোমিনুল ইসলাম ওসির দায়িত্ব পালন করছেন। জেলা পুলিশের একটি সূত্রে জানা গেছে, মাসুদ রানা ২০১৮ সালে রংপুর ডিবিতে কর্মরত ছিলেন। রংপুরের পীরগঞ্জ থানার একটি হত্যা মামলায় তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার-সংক্রান্ত অভিযোগে বিভাগীয় মামলা হয়। বিভাগীয় মামলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাকে আগামী তিন বছরের জন্য ডিমোশন দিয়েছে। পুলিশ সুপারের কার্যালয়ে এ-সংক্রান্ত পত্র আসার পর মাসুদ রানাকে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পদ থেকে প্রত্যাহার করা হয়। জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৮ সালে রংপুরের একটি ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। সেই পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে নতুন কর্মস্থলে চলে গেছেন তিনি।

office@ukantho.com


Photo

চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

এফএনএস: চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে এক প্রবাসীর...

Photo

শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

এফএনএস: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী...

Photo

সন্ত্রাস-দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার নাহিদের

এফএনএস: সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার করে ভোট প্রার্থনা...

Photo

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাসাসের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রবীর বিশ্বাস: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত