মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যের বীজ ও সার বিতরন কার্ষ্যক্রম উদ্বোধন করলেন এমপি মাওলানা আবু তালেব

উচ্চকন্ঠ   25-Mar-2026   72

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে প্রায় তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যের গ্রীস্মকালীন ধান, পাট, মুগ ও তিল বীজসহ সার বিতরন কার্ষক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে ওই কার্যক্রমের উদ্ভোধন করেন ঝিনাইদহ-৪ আসনের এমপি মওলানা আবু তালেব। এ সময়ে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের তালিকাভুক্ত চাষীদের মধ্যে ১ ও ২ কেজি হারে পাট বীজ ও সার দেওয়া হয়।
২০২৫- ২৬ অর্থ বছরের কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় বুধবার ২শত কৃষককের মাঝে পাট বীজ ও সার বিতরন করা হয়। এছাড়াও ৬শত কৃষককে মুগ, ৩শত কৃষকের মাঝে তিল এবং ১৫শত কৃষের মাঝে রোপা আউশ ধানের বীজ ও সার বিতরন কার্ষ্যক্রমের উদ্বোধন করা হয়।
কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনির সভাপতিত্বে পাটবীজ ও সার বিতরণ অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, কৃষি সম্প্রসারন অফিসার আকতারুজ্জামান মিয়া, পাট কর্মকর্তা ফারুক হোসেন ও জাকির হোসেন সহ আরো অনেকে।

office@ukantho.com


Photo

ড. ইউনূস ও তারেকের বৈঠক আল্লাহর রহমতে সফল: ফখরুল

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বৈঠকটি ফলপ্রসূ...

Photo

কালীগঞ্জে হিরো উমেন স্কলারশীপ বিতরণ

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে গরীব ও মেধাবী নারী...

Photo

নারায়ণগঞ্জে নিখোঁজের একদিন পর স্কুলছাত্রীর লাশ উদ্ধার

এফএনএস: নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের একদিন পর আলিফা আক্তার আকলিমা...

Photo

হাসিনা ও আওয়ামী লীগকে কখনো মাফ করবে না জনগণ: দুদু

এফএনএস: শেখ হাসিনা ও আওয়ামী লীগকে দেশের জনগণ কখনো মাফ করবে না মন্তব্য...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত