সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁ/স দিয়ে হ/ত্যা

উচ্চকন্ঠ   13-May-2026   38

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকার সাদাতিয়া সড়কের একটি ভাড়া বাসা থেকে খুশি খাতুন (১৯) নামের এক যুবতীর লা/শ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে তার ঘর থেকে লা/শ উদ্ধার করা হয়। নিহত খুশি খাতুন সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাসিন্দা। সে পাগলাকানাই মোড়ের আন্তরিক হোটেল (সাবুর হোটেল)’এ কাজ করতেন।
ভাড়া বাসার মালিক বেবি খাতুন জানান, গত ১ সপ্তাহ আগে তার বাসা ভাড়া নেন খুশি খাতুন। সোহাগ হোসেন নামের রিক্সা চালক তার স্বামী বলে দাবী করেন খুশি। মঙ্গলবার রাত ১০ টার দিকে হোটেল থেকে কাজ শেষে স্বামীর সাথে বাসায় আসে। সকালে অনেক বেলা হলেও খুশি বের না হলে প্রতিবেশীরা ঘরে গিয়ে দেখতে পান বাইরে থেকে ছিটকিনি লাগানো আর পেছনের দরজা খোলা। তারা দরজা খুলে দেখতে পায় খুশির লা/শ বিছানায় পড়ে আছে। পরে পুলিশে খবর দিয়ে তারা লা/শ উদ্ধার করে ময়না/তদন্তের জন্য সদর হাসপাতালের ম/র্গে পাঠায়। গলায় ওড়না পেচিয়ে শ্বা/স/রো/ধ করে হ/ত্যা করে স্বামী পা/লিয়ে যায় বলে ধারনা করছে পুলিশ ও স্থানীয়রা।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, লা/শ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য ম/র্গে পাঠানো হয়েছে। হ/ত্যার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুতই আইনের আওতায় আনা হবে।

office@ukantho.com


Photo

নিখোঁজের ৪দিন পর উদ্ধার হলো ভ্যান চালকের মরদেহ

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলায় নিখোঁজের চার...

Photo

ঝিনাইদহে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ‎বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম...

Photo

কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনে বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন...

Photo

ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ দায়ের বিএনপির

এফএনএস: বৈষম্যবিরোধী আন্দোলনে সারা দেশে নেতাকর্মী-সমর্থক-আন্দোলনকারী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত