রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

খুলনায় বিএনপি-যুবদল নেতাসহ গ্রেপ্তার ৪, অস্ত্র-গুলি উদ্ধার

উচ্চকন্ঠ   21-Jun-2025   77

Photo

এফএনএস: খুলনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে। এ সময় বিএনপি ও যুবদল নেতাসহ চারজন গ্রেপ্তার হয়েছেন। গত শুক্রবার রাতে নগরীর টুটপাড়া তালতলা মেইন রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম। গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর ৩০ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো. সালাউদ্দিন মোল্লা বুলবুল। তিনি টুটপাড়া তালতলা হাসপাতাল মেইন রোডের বাসিন্দা বাবুল মোল্লার ছেলে। ওয়ার্ড যুবদলের সাবেক আহŸায়ক তৌহিদুর রহমান তৌহিদ। তিনি টুটপাড়া মেইন রোডের বাসিন্দা শেখ হাবিবুর রহমানের ছেলে, শেখ মোহাম্মদ তাসফিকুর রহমান এবং সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার খাজরা গ্রামের ভোলানাথপুর এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম মোল্লার ছেলে মো. আরিফ মোল্লা। পুলিশ জানায়, যৌথ বাহিনীর সদস্যরা গত শুক্রবার রাত দেড়টার দিকে নগরীর টুটপাড়া তালতলা হাসপাতাল মেইন রোডের বাসিন্দা বাবুল মোল্লার বাড়িতে অভিযান চালায়। অভিযানটি শনিবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত চলে। এ সময়ে ওই বাড়ি থেকে বাবুল মোল্লার ছেলেসহ চারজনকে আটক করে যৌথবাহিনীর সদস্যরা। এ সময়ে যৌথ বাহিনীর সদস্যরা তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি, একটি রিভলবার, একটি শর্টগান, চার রাউন্ড কার্তুজ, তিনটি রামদা, দুইটি চাইনিজ কুড়াল, তিনটি চাপাতি, ১৭০ গ্রাম গান পাউডার ও ১০৫ পিস ইয়াবা জব্দ করে। দলীয় নেতা গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে খুলনা সদর থানা বিএনপির সভাপতি কেএম হুমায়ুন কবির জানান, মো. সালাউদ্দিন মোল্লা ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং শেখ তৌহিদুর রহমান নগর যুবদলের সাবেক সদস্য। যুবদলের কমিটি ভেঙ্গে যাওয়ায় বর্তমানে তার কোনো সদস্য পদ নেই। তবে তারা কিভাবে এবং কেন গ্রেপ্তার হয়েছেন তা তার জানা নেই। খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, রাতে যৌথ বাহিনীর সদস্যরা টুটপাড়া থেকে চারজনকে দেশি এবং বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। সকালে তাদের থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তারকৃত বুলবুলের বিরুদ্ধে তিনটি এবং তৌহিদুরের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে খুলনা থানায় অস্ত্র এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হচ্ছে।

office@ukantho.com


Photo

নিষিদ্ধ ছাত্রলীগকে প্রতিরোধে রাজপথে নামবে ছাত্রদল

এফএনএস: সরকার তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে ছাত্র-জনতা জুলাই-আগস্টের...

Photo

বিএনপি নেতা হামিদের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ চার আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী কালিগঞ্জ...

Photo

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও পদ্মায় ডুবে গেল বাস

এফএনএস: রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও পদ্মায় ডুবে গেছে বাস। গতকাল...

Photo

জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে ঝিনাইদহে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: জুলাই গণঅভ্যুত্থান দিবসউদযাপন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত