প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহের গোয়ালপাড়ায় পিতা-পুত্র কুপিয়ে জখম, দুইজনের অবস্থায় সঙ্কটজনক
উচ্চকন্ঠ 07-Oct-2025 67
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে ঝাল-মুড়ি বিক্রেতা পিতা-পুত্র দুজনকে কুপিয়ে জখম করা হয়েছে। ভ্যানে চড়াতে রাজি না হওয়ায় তাদের কুপিয়ে জখম করা হয়। ০৭ অক্টোবর মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন, ডাব বিক্রেতা জাহাঙ্গীর হোসেন (৫০) ও তার ছেলে ইজাজুল হোসেন (২২)। তাদের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার বাজিতপুর গ্রামে।
স্থানিয়রা জানান, জাহাঙ্গীর হোসেন ও তার ছেলে ইজাজুল গোয়ালপাড়া বাজারে ভ্যানে করে ঝাল-মুড়ি বিক্রী শেষে তারা বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। সেসময় গোয়ালপাড়া বাজারের আব্দুর রহিমের ছেলে শিমুল তাদের ভ্যানে করে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে। জাহাঙ্গীর হোসেন বলে আযান হলো, আমি নামাজ পড়ে বাড়ি যাব, এখন অন্য কোথাও যেতে পারছি না। এ কথা শুনে শিমুল দা দিয়ে বাপ-বেটাকে উপর্যপুরি কুপিয়ে রক্তাক্ত জখম করে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার কথা সোনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এঘটনার সাথে জড়িত অপরাধীকে ধরতে রাতেই পুলিশী অভিযান চলছে। আশা করি অপরাধীকে দ্রুতই আটক করা সম্ভব হবে।
office@ukantho.com