বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, যুবক গ্রেপ্তার

উচ্চকন্ঠ   12-Jun-2025   125

Photo

এফএনএস: সুনামগঞ্জের ছাতকে বাড়ি ফেরার পথে এক কিশোরী গৃহকর্মীকে (১৫) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গত বুধবার বিকেলে ছাতক থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছে ভুক্তভোগী। এ মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবকের নাম রুহুল আমিন ওরফে আকাশ। তিনি ছাতকের বাসিন্দা। ভুক্তভোগী কিশোরীর বাড়িও ছাতকে। সে সিলেট শহরে একটি বাসায় থেকে গৃহকর্মীর কাজ করত। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার ওই কিশোরী সিলেট থেকে তার গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়। ওই দিন বিকেলে সে বাসে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে নামে। সেখান থেকে বাড়ি যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশায় উঠে কিশোরী। কিন্তু চালক তাকে একটি অটোরিকশার গ্যারেজে নিয়ে যান। পরে ওই কিশোরীকে আটকে রেখে তিনজন শারীরিক নির্যাতন ও ধর্ষণ করেন। সন্ধ্যার পর তাকে বের করে দেন ওই যুবকেরা। পরে সে গোবিন্দগঞ্জে গিয়ে দায়িত্বরত এক পুলিশ সদস্যকে বিষয়টি জানালে গ্যারেজের মালিক রুহুল আমিনকে আটক করা হয়। গত বুধবার বিকেলে মামলা হলে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ছাতক থানার উপপরিদর্শক (এসআই) মো. আখতারুজ্জামান। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ বলেন, এ ছাড়া ঘটনায় অভিযুক্ত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

office@ukantho.com


Photo

হৃদরোগ বিশেষজ্ঞ হলেন ডা. লিমন পারভেজ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের...

Photo

ঝিনাইদহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে মাদকদ্রব্যের অপব্যবহার...

Photo

ঝিনাইদহে প্রান্তিক নারীদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য কিট বিতরণ কার্যক্রমের উদ্বোধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: “সচেতনতায় সুস্থতা, যত্নে নিরাপত্তা”...

Photo

কালীগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সামসুল করিম ইমন, কালীগঞ্জ, ঝিনাইদহ: পবিত্র মাহে রমজানে ঝিনাইদহের ঐহিহ্যবাহী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত