সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

বরগুনায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে তিন ভাইয়ের মৃত্যু

উচ্চকন্ঠ   29-Mar-2025   50

Photo

এফএনএস: বরগুনার পাথরঘাটা উপজেলায় বাস, মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিন ভাই নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কের রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পিরোজপুরের মঠবারিয়া উপজেলার টিকাখালী ইউনিয়নের ভেসকি বাইশকুড়া গ্রামের নাসির খানের ছেলে নাঈমুজ্জামান শুভ (২১), শান্ত (১৫) ও নাদিম (১২)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে পাথরঘাটা থেকে ঢাকা যাচ্ছিল রাজিব পরিবহনের একটি বাস। সোনারবাংলা নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল থাকা তিন ভাই নিহত হন। স্থানীয় পুলিশকে জানালে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় আপন তিন ভাই নিহত হয়েছেন। স্থানীয় লোকজন ঘাতক বাসটিকে আটক করলে আমরা বাসটি জব্দ করে থানায় নিয়ে এসেছি। তবে চালক বা হেলপারকে আটক করা সম্ভব হয়নি। জনগণের ভিড়ের মধ্যে তারা পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

office@ukantho.com


Photo

সরকার ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে, প্রত্যাশা মির্জা ফখরুলের

এফএনএস: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের প্রত্যাশা,...

Photo

নড়াইলে দুধ দিয়ে গোসল করে ইউনিয়ন ছাত্রলীগ নেতার পদত্যাগ

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: দল করে শুধু ক্ষতিগ্রস্ত হয়েছেন...

Photo

ইউনিয়ন পরিষদের সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

এফএনএস: নরসিংদীর রায়পুরা উপজেলায় শাহীন মিয়া (৩২) নামে এক যুবককে কুপিয়ে...

Photo

ঝিনাইদহে ব্যবসায়ী মুরাদ হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেফতার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের পবহাটিতে ব্যবসায়ী মুরাদ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত