বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা ও হর্ণ জব্দ

উচ্চকন্ঠ   29-Oct-2025   136

Photo

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জে শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর ২০২৫) শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প-এর আওতায় পরিবেশ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে যানবাহনে অনুমোদিত শব্দমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ অনুযায়ী ৬ (ছয়) জন বাস ও ট্রাক চালককে মোট ৫হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে অনুমোদিত সীমার অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী ১২ (বারো)টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রেজওয়ানা নাহিদ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মুন্তাছির রহমান। এছাড়া দপ্তরের হিসাবরক্ষক জনাব আকরাম হোসেন এবং কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম এ অভিযানে সহায়তা করেন।
অভিযান চলাকালে উপস্থিত চালক ও জনসাধারণের মধ্যে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের ফলে এখন অধিকাংশ যানবাহনে ইলেকট্রিক হর্ণ ব্যবহৃত হচ্ছে এবং হাইড্রোলিক হর্ণের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
পরিবেশ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয় জানিয়েছে, পরিবেশ দূষণকারী ও আইন লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

office@ukantho.com


Photo

মুজিববাদের কবর রচনা করেই ফিরবো; মুজিববাদ মুর্দাবাদ: সারজিস

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস...

Photo

মহেশপুর সীমান্ত থেকে নারী ও শিশুসহ ১৯ জন আটক

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত...

Photo

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭

এফএনএস: দেশে গত ২৪ ঘণ্টায় ৫১৮টি নমুনা পরীক্ষা করে ২৭ জনের শরীরে করোনা...

Photo

কালীগঞ্জে সকল শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সকল শ্রেনী পেশার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত