বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুর সীমান্ত থেকে নারী ও শিশুসহ ১৯ জন আটক

উচ্চকন্ঠ   06-May-2025   54

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ১৯ জনকে আটক করেছে বিজিবি। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার খোশালপুর ও সামন্তা এলাকা থেকে তাদের আটক করা হয়।
সোমবার সন্ধ্যায় খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, মহেশপুরের কয়েকটি সীমান্ত দিয়ে কিছু বাংলাদেশী অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালায় তারা। সেসময় খোশালপুর সীমান্তের মাইলবাড়িয়া গ্রাম থেকে নারী ও শিশুসহ ৮ জন, সামন্তা সীমান্তের রুলি গ্রামের মোমিনতলা মোড় এলাকা থেকে ৮ জন ও আনন্দ বাজার গ্রাম থেকে ৩ বাংলাদেশী নারীকে আটক করা হয়। পরে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে আসামীদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বাড়ী রাজবাড়ী, সাতক্ষীরা, নড়াইল, বাগেরহাট জেলার বিভিন্ন গ্রামে।

office@ukantho.com


Photo

মান্দায় সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময় ও ইফতার মাহফিল

এস এম মিলন, রাজশাহী প্রতিবেদক: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন...

Photo

তারেক রহমানের সংবর্ধনাস্থলে নতুন চারা রোপণ করলো বিএনপি

এফএনএস: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন...

Photo

কালীগঞ্জে ৩ হাজার ২শত কৃষককে দেওয়া হল বিনামূল্যে সার ও বীজ

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা সহ উপজেলার...

Photo

ঝিনাইদহে মামলার বাদীর সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়ে তুলে মিথ্যা প্রতিবেদন দাখিলের অভিযোগ সিআইডি কমকর্তার বিরুদ্ধে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ধর্ষন প্রচেষ্টা মামলার বাদীর সঙ্গে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত