রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

স্বাস্থ্য

করোনায় একদিনে আরও ৩ মৃত্যু

উচ্চকন্ঠ   23-Jun-2025   54

Photo

এফএনএস: দেশে গত ২৪ ঘণ্টায় ৪০৬টি নমুনা পরীক্ষা করে ১৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। আর এ সময়ের মধ্যে মারা গেছেন ৩ জন। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৪ দশমিক ৬৮ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। অধিদফতর জানায়, ২০২০ সালের ১৮ মার্চ থেকে এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫১৮ জনের। এর মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৯ জনের। এছাড়া ২০২০ সালের ৮ মার্চ থেকে শনাক্ত হয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৯৭ জন, এর মধ্যে চলতি বছরে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৪৫২ জন। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১ জন পুরুষ এবং ২ জন নারী আছেন। তাদের মধ্যে ঢাকায় ১ জন এবং চট্টগ্রামে ২ জন চিকিৎসাধীন ছিলেন।

office@ukantho.com


Photo

বান্দরবানে নিজ বাসা থেকে নারী কনস্টেবলের লাশ উদ্ধার

এফএনএস: বান্দরবানে রুম্পা দাশ (৩০) নামে এক নারী পুলিশ কনস্টেবল আত্মহত্যা...

Photo

নওগাঁয় বাবা-মা সহ দুই সন্তানকে গলা কেটে হত্যা

এফএনএস: নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চার জনকে গলা কেটে হত্যার করেছে...

Photo

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকান্ড

এফএসনএস: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ...

Photo

বিয়ের প্রলোভনে যৌনসম্পর্ক শাস্তিযোগ্য অপরাধ, অধ্যাদেশের বৈধতা প্রশ্নে রুল

এফএনএস: বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক সংক্রান্ত বিষয়ে নারী ও শিশু...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত