সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে সকল শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল

উচ্চকন্ঠ   03-Dec-2025   76

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সকল শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বুধবার (৩ ডিসেম্বর) বাদ আসর শহরের সরকারী ভূষন স্কুল মাঠে দোয়ার অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা ও ঝিনাইদহ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী হামিদুল ইসলাম হামিদ। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের অধিকার আদায়ে আজীবন সংগ্র্রাম করেছেন। সেই আপোষহীন নেত্রী এখন অসুস্থ্য, তার জীবন সংকটাপন্ন। আসুন আমরা সকলে মহান আল্লাহর দরবারে তার দ্রুত সুস্থ্যতা কামনা করি। তিনি দ্রুত সুস্থ্য হয়ে উঠুন এবং দেশের মানুষের অভিভাবক হিসেবে আমাদের মাঝে ফিরে আসুন, আমরা সবাই সেই কামনা করি।
কালীগঞ্জ পৌর বিএনপির আহব্বায়ক আলহাজ্ব আতিয়ার রহমানের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী কালীগঞ্জ উপজেলা শাখার নায়েবে আমীর মাওঃ আবু তালেব ও ইসলামী আন্দোলনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আহাম্মেদ আব্দুল জলিল।
উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলনের সঞ্চালনায় দোয়া অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা নজরুল ইসলাম মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সদস্য আনোয়ারুল ইসলাম রবি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর আশরাফুজ্জামান রনিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। শেষে খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

office@ukantho.com


Photo

মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি বাড়বে, কমবে না: প্রেস সচিব

এফএনএস: মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি বাড়বে, কমবে না বলে মন্তব্য...

Photo

অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে ডাকসুতে বিজয়ী হবে ছাত্রদল: রিজভী

এফএনএস: অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

Photo

চাঁদপুরে অটোরিকশা চালককে গুলি করে ও কুপিয়ে হত্যা

এফএনএস: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের হাশিমপুর বকুলতলা...

Photo

যশোরে হাসপাতালের শৌচাগারে মিলল নবজাতকের লাশ

এফএনএস: যশোরে ইবনে সিনা হাসপাতালের বাথরুমে পলিথিন মোড়ানো অবস্থায় এক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত