বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

সিএনজি অটোরিকশা চালকদের জরিমানার সিদ্ধান্ত বাতিল: যাত্রী কল্যাণ সমিতির কঠোর প্রতিবাদ

উচ্চকন্ঠ   16-Feb-2025   38

Photo

এফএনএস: মিটারের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে সিএনজিচালিত অটোরিকশা চালকদের জরিমানা বা কারাদন্ডের নির্দেশ দিয়েছিল বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। তবে এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিআরটিএ। সিদ্ধান্তটি বাতিল করা হয়। রোববার এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, ৪ স্ট্রোক থ্রি-হুইলার যান সম্পর্কিত বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত সাম্প্রতিক নির্দেশনাটি আজ বাতিল করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হলো এবং অবরোধ প্রত্যাহার করে যান চলাচলে কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হলো। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা নোবেল দে বলেন, গ্যাস/পেট্রোল চালিত ৪-স্ট্রোক থ্রি-হুইলার অটোরিকশার জন্য সরকার নির্ধারিত মিটারের ভাড়ার হারের অতিরিক্ত ভাড়া আদায়ে বিআরটিএ ইস্যুকৃত মামলা রুজুর আদেশটি বাতিল করা হয়েছে। এর আগে সকাল থেকেই রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় শুরু হওয়া সিএনজি চালকদের অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হয়। মিটারের মামলা ইস্যুেত সিএনজি চালকরা সড়ক অবরোধ করে যান চলাচলে বাধা দেন। অবরোধের কারণে ঢাকার গুরুত্বপূর্ণ দুই প্রবেশ পথ যাত্রাবাড়ী ও গাবতলী দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ যানজট তৈরি হয় বিভিন্ন সড়কে। ভোগান্তিতে পড়েন কর্মস্থলগামী মানুষ, স্কুলগামী শিক্ষার্থী ও পথচারীরা। সিএনজি হিসেবে পরিচিত অটোরিকশায় মিটারের চেয়ে বেশি ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে মামলা করতে গত ১০ ফেব্রæয়ারি পুলিশকে চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ। সংস্থাটির পরিচালক (প্রকৌশল) শীতাংশু শেখর বিশ^াস স্বাক্ষরিত এ চিঠিতে বলা হয়, ‘গ্যাস অথবা পেট্রোলচালিত ফোরস্ট্রোক তিন চাকার অটোরিকশার জন্য সরকার নির্ধারিত মিটারের ভাড়ার হারের অতিরিক্ত ভাড়া আদায় করলে মামলা করার অনুরোধ করা হলো।’ চিঠিতে আরও বলা হয়, ‘সড়ক পরিবহন আইনের ধারা ৩৫(৩) অনুযায়ী, কোনো কন্ট্রাক্ট ক্যারিজের মালিক বা চালক রুট পারমিট এলাকার মধ্যে যে কোনো গন্তব্যে যেতে বাধ্য থাকবেন। মিটারে প্রদর্শিত ভাড়ার অতিরিক্ত অর্থ দাবি বা আদায় করতে পারবেন না। এর ব্যত্যয়ে ধারা ৮১ অনুযায়ী অনধিক ছয় মাসের কারাদÐ বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদÐ, বা উভয় দন্ডে দন্ডিত হবেন। চালকের ক্ষেত্রে অতিরিক্ত হিসেবে দোষসূচক ১ পয়েন্ট কর্তনের বিধান রয়েছে।’ এদিকে বিআরটিএ-র এ সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে যাত্রী কল্যাণ সমিতি। মিটারের অতিরিক্ত ভাড়া আদায়কারী অটোরিকশার বিরুদ্ধে মামলা করার নির্দেশনা বাতিল করে বিআরটিএ অসহায় যাত্রীদের নগরজুড়ে তাÐব চালানো সিএনজিচালকদের হাতে তুলে দিয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। রোববার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এমন অভিযোগ করেন। যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে অভিযোগ করা হয়, তৎকালীন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ও তার পরিবারের আশীর্বাদে বিআরটিএ’র কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা, সিএনজি অটোরিকশা মালিক সমিতি, ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ, অটোরিকশা উত্তরা মোটরের কিছু ডিলার মিলে এক ভয়াবহ দুর্নীতিবাজ সিন্ডিকেট গড়ে তোলে। তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। এমন পরিস্থিতিতে দুর্নীতিবাজ সিন্ডিকেটের কাছে বিআরটিএ নতি স্বীকার করেছে বলে মনে করে যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি প্রশ্ন তুলেছে বিআরটিএ’র মতো এমন একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জনগণের টাকায় পরিচালনার প্রয়োজনীয়তা আছে কি?

office@ukantho.com


Photo

প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠকে জাপার কার্যক্রম স্থগিত চায় এনসিপি

এফএনএস: জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত করার পদক্ষেপ গ্রহণ করতে প্রধান...

Photo

ঐকমত্য কমিশন প্রতারণা করেছে: ফখরুল

এফএনএস: জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশে জাতীয় ঐকমত্য...

Photo

কালীগঞ্জে রায়গ্রাম ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

মঞ্জুরুল আহসান, নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়ন...

Photo

ইউএন রিপোর্টেই প্রমাণিত মানবতাবিরোধী অপরাধ, নিষেধাজ্ঞা যৌক্তিক: শফিকুল আলম

এফএনএস: আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত