সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাসাসের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   02-Sep-2025   55

Photo

প্রবীর বিশ্বাস: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর জাসাসের উদ্যোগে হাসপাতাল রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয় এবং বিকালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। উপজেলা জাসাসের আহ্বায়ক প্রভাষক প্রবীর বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও ঝিনাইদহ ৪ নির্বাচনী এলাকা থেকে ধানের শীষ প্রতীক প্রত্যাশী হামিদুল ইসলাম হামিদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জাসাস এর আহবায়ক এম,এ কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জাসাস এর সদস্য সচিব কামরুজ্জামান লিটন, উপজেলা বিএনপির সাবেক সদস্য ও উচ্চকন্ঠ নিউজের প্রধান সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি।
ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সহকারী সার্জন ডাঃ আরিফুল ইসলাম এবং মেডিকেল এ্যাসিসটেন্ট নাজমুল হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ বলেন, বিএনপি এদেশের সাধারণ মানুষের দল, স্বাধীনতার পর থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বিএনপি অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করে যাচ্ছে।
ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় শতাধিক রুগী চিকিৎসা সেবা গ্রহণ করেছে এবং জাসাসের পক্ষ থেকে সকল রুগীদের ফ্রি ঔষধ দেওয়া হয়েছে ।

office@ukantho.com


Photo

বাংলাদেশে স্টারলিংক: ঢাকার ‘সক্ষমতার’ প্রশংসায় স্পেসএক্স কর্মকর্তা

এফএনএস: বাংলাদেশে স্টারলিংকের সেবা চালুর বিষয়ে সহায়তার জন্য ঢাকার...

Photo

বাবার সামনে স্কুলছাত্রীকে অপহরণ: অভিযুক্ত লামিন একদিনের রিমান্ডে

এফএনএস: রাজধানীর উত্তরায় বাবার সামনে থেকে দশম শ্রেণির শিক্ষার্থীকে...

Photo

ঝিনাইদহে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সঙ্গে সংযোগ শীর্ষক সেমিনার

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর...

Photo

ঈদের আগে রিজার্ভ বেড়ে ২৫ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত

এফএনএস: রমজান মাস ও ঈদকে কেন্দ্র করে চলতি মাসে দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত