বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

রাজধানীতে কিশোর গ্যাং সদস্যসহ গ্রেফতার ৫১

উচ্চকন্ঠ   26-Feb-2025   47

Photo

এফএনএস: দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পরিচালিত যৌথবাহিনীর অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ ৫১ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গতকাল বুধবার আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মালসহ সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহিভর্‚ত কর্মকাÐ রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী পেশাদারত্বের সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে গত দুদিনে (২৫ ও ২৬ ফেব্রæয়ারি) সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড ও ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীন ইউনিট, র্যাব এবং থানা পুলিশের সমন্বয়ে মোহাম্মদপুর-আদাবর, আজিমপুর, ঢাকা কলেজ, খিলক্ষেত, উত্তরা, আবদুল্লাপুর বাসস্ট্যান্ড, দক্ষিণখান, নিকুঞ্জ এলাকায় বেশ কিছু যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসব যৌথ অভিযানে কামরাঙ্গীরচরে ডাকাতির ঘটনায় জড়িত কিশোর গ্যাং 'কুট্টি গ্রæপ'-এর নেতা রাসেল ও তার ভাই ‘ব্রাদার বুশ’ (সাব্বির)-সহ কিশোর গ্যাংয়ের অন্যান্য সদস্য, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসীসহ মোট ৫১ জন অপরাধীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। অভিযানের সময় তল্লাশি করে তাদের কাছ থেকে দেশীয় অবৈধ অস্ত্র ও বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরবর্তীতে, আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রমের জন্য উদ্ধারকৃত মালামালসহ সংশ্লিষ্ট এলাকার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তিতে সাধারণ জনগণকে যেকোনও সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দেওয়া জন্য অনুরোধ করা হয়।

office@ukantho.com


Photo

ভারতের সম্পর্ক নির্দিষ্ট সরকারকেন্দ্রিক হওয়া উচিত নয়: দ্য হিন্দুকে পররাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: বাংলাদেশ-ভারত সম্পর্ক কোনো নির্দিষ্ট সরকার বা শাসনব্যবস্থার...

Photo

আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নির্যাতন ও মৃত্যু বন্ধ করতে হবে: মির্জা ফখরুল

এফএনএস: আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নির্যাতন ও মৃত্যু বন্ধ করতে হবে...

Photo

অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে ডাকসুতে বিজয়ী হবে ছাত্রদল: রিজভী

এফএনএস: অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

Photo

ঝিনাইদহে হাট ইজারার দরপত্র দাখিলে বাধা, ৪৬টি হাটের টাকা হরিলুট!

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: খাস আদায়ের নামে ঝিনাইদহের ৪৬টি হাটবাজারের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত