সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শেখ হাসিনা পালিয়ে গেলেও তার ফ্যাসিবাদী ব্যবস্থা দেশে কায়েম রয়েছে-রাশেদ খান

উচ্চকন্ঠ   19-Jun-2025   48

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে গেলেও দেশে তার ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম রয়েছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। রাষ্ট্র সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও ন্যায়বিচারের নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বুধবার দুপুরে ঝিনাইদহে গণ শোভাযাত্রা অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
রাশেদ খান বলেন, আমরা লক্ষ্য করছি যে হাসিনা দিল্লিতে বসে একের পর এক ষড়যন্ত্র করছে। হাসিনা বার বার তার আওয়ামী লীগের পান্ডাদের মাঠে নামানোর চক্রান্ত করছে। হাসিনার সেই নিয়োজিত ফ্যাসিস্ট যারা ১৪ সালের ইলেকশন করেছে যেসকল ডিসি, এসপিরা। যার ১৮ সালের ইলেকশন করেছে। যারা ২৪ সালের ইলেকশন করেছে ওই ফ্যাসিস্ট সরকারি কর্মকর্তারা সরকারের কার্যক্রমে বাঁধা দেওয়ার চক্রান্ত করছে। এসব চক্রান্তের বিরুদ্ধে সকলকে একসাথে লড়াই করার আহŸান জানান তিনি।
শোভাযাত্রাটি শহরের সিটি কলেজ এলাকা থেকে শুরু হয়। সেখান থেকে শহর ঘুরে হরিণাকুন্ডু উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে আরাপপুর মোড়ে এসে শেষ হয়। শোভযাত্রায় গণ অধিকার পরিষদের জেলা ও উপজেলার নেতৃবৃন্দ অংশ নেয়।

office@ukantho.com


Photo

সন্দেহজনক ঘোরাঘুরি: সহযোগীসহ সেই মার্কিন নাগরিক কারাগারে

এফএনএস: ঢাকার মিন্টো রোডে গাড়িতে করে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় আটক...

Photo

জয় বাংলা ধানের শীষ, ঘ্যানা এখন বড়ই বীষ

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জের পূর্বাঞ্চলের ত্রাস ভয়ংকর...

Photo

তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে: মির্জা ফখরুল

এফএনএস: আাগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ফিরে আসবে...

Photo

শামীমা হত্যা না আত্মহত্যা? সঠিক তদন্ত চায় এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক: গত ২০ আগস্ট বুধবার সন্ধ্যায় নিজ বাসা থেকে উদ্ধার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত