রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

৩ এপ্রিল ছুটি ঘোষণা, ঈদে মিলছে ৯ দিনের সরকারি ছুটি

উচ্চকন্ঠ   20-Mar-2025   41

Photo

এফএনএস: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সর্বসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে নির্বাহী আদেশে ৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। ৩ এপ্রিল ছুটি ঘোষণার ফলে এবার ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এবার ২৯ মার্চ থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতরের ছুটি। ২৮ মার্চ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। একইসঙ্গে একই দিন পবিত্র শবে কদরেরও ছুটি। ফলে ছুটি শুরু হচ্ছে ২৮ মার্চ থেকে। পূর্ব ঘোষণা অনুযায়ী, ছুটি শেষে অফিস খোলার কথা ছিল ৩ এপ্রিল বৃহস্পতিবার। তার পরের দুই দিন আবার সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। এখন ৩ এপ্রিলও নির্বাহী আদেশে ছুটি হওয়ায় ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা...

Photo

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

এফএনএস: ‘ছাত্র রাজনীতি’র জায়গায় গুপ্ত রাজনীতি লেখাকে কেন্দ্র করে...

Photo

ইসলামী বিশ্ববিদ্যালয় পিএইচডি ফেলো সুকান্ত কুমারের প্রি-সাবমিসন সেমিনার অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিজনেস ম্যানেজমেন্ট...

Photo

ভোটে যদি কেউ ইঞ্জিনিয়ারিং করতে চায় আমরা ছাড় দিয়ে কথা বলব না-ডা. শফিকুর রহমান

কাজী আতিকুর রহমান, নড়াইল প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত