বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে দেশ রুপান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

উচ্চকন্ঠ   29-Apr-2026   50

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে ঝিনাইদহে জাতীয় দৈনিক দেশ রুপান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেশ রুপান্তর পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সহ-সভাপতি রবিউল ইসলাম রবি।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আবুবকর বিশ্বাস, যুগ্ম-সম্পাদক এম শাহজাহান আলী, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সাবেক সভাপতি সাইফুল মাবুদ, নিজাম জোয়ার্দার বাবলু, বিমল সাহা, এম রায়হান, সাবেক সাধারণ সম্পাদক ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, মাহমুদ হাসান টিপু, ফয়সাল আহমেদ, যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক আহমেদ নাসিম আনসারী, সময় টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক লোটাস রহমান সোহাগ, স্টার নিউজ টেলিভিশনের প্রতিনিধি শাহজাহান নবীন, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি আহসান কবির, সাংবাদিক বসির আহাম্মেদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। মুক্ত গণমাধ্যমের জন্য সরকার অঙ্গীকারাবদ্ধ। দেশ রুপান্তর পত্রিকা সহ দেশের সকল পত্র-পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়া দেশ ও জনগণের কল্যাণে গঠনমূলক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আরও এক ধাপ এগিয়ে যাবে।

office@ukantho.com


Photo

নারায়ণগঞ্জে দুপক্ষের মারামারিতে একজন নিহত

এফএনএস: নারায়ণগঞ্জের বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু পক্ষের মারামারিতে...

Photo

লালমনিরহাটে নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০

এফএনএস: লালমনিরহাটের হাতীবান্ধায় নির্বাচনি প্রচারণা ও গণসংযোগককে...

Photo

কালীগঞ্জে সরকার প্রদত্ত গভীর নলকূপে পানি উঠছে না: ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও-র

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় নিরাপদ...

Photo

দলীয় ভাবমূর্তি নষ্ট করছে কিছু ‘কালপ্রিট’- মির্জা আব্বাস

এফএনএস: দলীয় ভাবমূর্তি নষ্ট করছে কিছু ‘কালপ্রিট’-এমন অভিযোগ তুলে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত