সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর, চিফ হুইপ নাহিদ

উচ্চকন্ঠ   17-Feb-2026   56

Photo

এফএনএস: ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও উপনেতা হিসেবে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের দায়িত্ব পালন করবেন। এছাড়া বিরোধীদলীয় চিফ হুইপের দায়িত্বে থাকবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার সংসদ সদস্যদের শপথ শেষে সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। পরে জামায়াতের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। এদিন দুপুর সাড়ে ১২টার দিকে জামায়াতের সংসদ সদস্যরা শপথ নেন। পরে শপথ নেন এনসিপির সংসদ সদস্যরা। জামায়াত ও এনসিপিসহ ১১-দলীয় নির্বাচনি ঐক্যের সংসদ সদস্যরা এদিন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। মঙ্গলবার সকালে বিএনপির সংসদ সদস্যরা শপথ নেন। বিকেলে দলের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হয়। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি বিএনপি।

office@ukantho.com


Photo

দেশকে অস্থির করার জন্য পেছন থেকে কিছু লোক কাজ করছে: মির্জা ফখরুল

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৯১ সাল থেকে...

Photo

কালীগঞ্জে মাদকের ভয়াবহ বিস্তারে ধ্বংসের মুখে যুবসমাজ, উদ্বীগ্ন এলাকাবাসী

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় দিন দিন...

Photo

কালীগঞ্জ পৌরসভায় ত্রুটিপূর্ণ পানির পাইপলাইন ও পাম্পের বেহাল দশা উদাসীন কর্তৃপক্ষ, বিপাকে গ্রাহকরা

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার দীর্ঘদিন...

Photo

মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক সহ বাংলাদেশি ও ভারতীয় নাগরিকসত ৪১ জন আটক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক পৃথক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত